• বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০১:৩০ অপরাহ্ন

মৌলভীবাজারে সন্ত্রাসী ‘পীর আজাদ’ গ্রেফতার

মনজু বিজয় চৌধুরী, মৌলভীবাজার / ২৩ Time View
Update : বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬

মৌলভীবাজার সদর উপজেলার হিলালপুর এলাকার কুখ্যাত সন্ত্রাসী আজাদ পীরকে গ্রেফতার করেছে মৌলভীবাজার সদর মডেল থানা পুলিশের একটি বিশেষ টিম।
মৌলভীবাজার সদর মডেল থানার এই বিশেষ টিম ২৮ এপ্রিল রাতে সিলেট জেলার দক্ষিণ সুরমা এলাকায় লালাবাজারস্থ পাপড়িকা রেস্টুরেন্টের সামনে বিশেষ অভিযান পরিচালনা করে আজাদ মিয়া ওরফে আজাদ আহমদ ওরফে পীর আজাদ (৪২),গ্রেফতার করা হয়। পীর আজাদের পিতা মৃত ছইদ উল্লাহ, গ্রামে হিলালপুর, জেলা মৌলভীবাজার।
গ্রেফতারকৃত আজাদ পীরের বিরুদ্ধে মৌলভীবাজার সদর মডেল থানায় খুন, ডাকাতি, অস্ত্র ও মারামারিসহ মোট ১২টি মামলা চলমান রয়েছে। এছাড়া তার বিরুদ্ধে বিভিন্ন মামলায় ১০টি গ্রেফতারি পরোয়ানা মূলতবি রয়েছে। দীর্ঘদিন যাবৎ গ্রেফতার এড়ানোর লক্ষ্যে সে সিলেট জেলার গোলাপগঞ্জ থানা এলাকা এবং সিলেট মেট্রোপলিটন এলাকায় আত্মগোপনে ছিল।
মৌলভীবাজার জেলার পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাল হোসেন-এর নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব আবুল খয়ের-এর নেতৃত্বে মৌলভীবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ সাইফুল ইসলাম, এসআই হিরণ কুমার বিশ্বাস, এসআই জয়ন্ত সরকার, এএসআই রানা মিয়া, এএসআই সাইদুর রহমান, এএসআই জাহিদুর রহমানসহ একটি বিশেষ টিম উক্ত অভিযান পরিচালনা করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category