• বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন
Headline
জাপান সরকারের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ জাতীয় সংসদ সংবিধান সংশোধনে বিশেষ কমিটি গঠনের প্রস্তাব, এখনই নাম দিচ্ছে না বিরোধী দল কেউ পাঁচ মিনিটে গোল দিয়ে ভেবেছে আমরাই সেরা খেলোয়াড়: সংসদে প্রতিমন্ত্রী নুরুল হক স্বাস্থ্য অধিদপ্তর হটস্পট ৩০ উপজেলায় টিকায় কমছে হাম সংক্রমণ ফ্যামিলি কার্ডে ৩৭ হাজার ৮১৪ পরিবারে ‘নারী প্রধান’ টাকা পেয়েছেন : প্রধানমন্ত্রী মার্কিন বাণিজ্য চুক্তি বাতিল করতে সংসদে প্রস্তাব উত্থাপনের আহ্বান রুমিন ফারহানার মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করি না, ধারণ করি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল বিনাপ্রতিদ্বন্দ্বিতায় জয়ী, সংরক্ষিত নারী আসনে ৪৯ জন গেজেট বৃহস্পতিবার হাওরাঞ্চলের ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস সহায়তা দেবে সরকার: সংসদে প্রধানমন্ত্রী

নওগাঁয় ডাকাতির প্রস্তুতিকালে দেশী অস্ত্রসহ সাত সদস্য গ্রেপ্তার

বিকাশ চন্দ্র প্রামানিক নওগাঁ / ১৯ Time View
Update : বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬

নওগাঁয় ট্রাক থামিয়ে সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্ত:জেলা ডাকাত দলের সাত সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত দেশীয় অস্ত্র ও ট্রাকসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

বুধবার (২৯ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় সদর মডেল থানা চত্বরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এসব তথ্য জানান নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম।

এর আগে মঙ্গলবার (২৮এপ্রিল) ভোরে সদর উপজেলার সান্তাহার-নাটোর আঞ্চলিক সড়কের বোয়ালিয়া ইউনিয়নের সাহাপুর এলাকার শহিদুলের ছমিলের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলার খোরশেদ মন্ডলের ছেলে আজাহার আলী (৪৫), জামাল মন্ডলের ছেলে জাহাঙ্গীর আলম (৪৪), সাইদুর রহমানের ছেলে সৈকত (৩০), নাসির উদ্দিনের ছেলে আবু হোসেন (৩৫), মৃত খোরশেদ মন্ডলের ছেলে মো: হাসান (৩০) ও বগুড়ার গাবতলি উপজেলার আনারুল হকের ছেলে মো: রনি (৩২) এবং মন্তেজারের ছেলে হামিদুল ইসলাম (৩২)।

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার তারিকুল ইসলাম বলেন, সোমবার দিবাগত রাতে পুলিশের একটি টহলদল সান্তাহার ঢাকা মোড় এলাকায় ডিউটি করছিল। ওই সময়ে সদর উপজেলার সান্তাহার-নাটোর সড়কের রাত ৩টার দিকে ১০ থেকে ১২ জনের একটি দল দেশীয় অস্ত্র ও সামনের কাঁচ ভাঙা নম্বরবিহীন একটি ট্রাক নিয়ে ডাকাতি করার জন্য প্রস্তুতি নিয়ে অবস্থান করছে। তাদের দেখে সন্দেহ হলে এক অটোরিকশা চালক বিষয়টি পুলিশকে অবগত করেন। এমন গোপন সংবাদের ভিত্তিতে সাহাপুর এলাকার শহিদুলের ছমিলের সামনে অভিযান চালায় পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় সাতজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের সঙ্গে থাকা কয়েকজন পালিয়ে যান। আর গ্রেপ্তারকৃত আসামীদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত রেজিষ্ট্রেশন বিহীন একটি ট্রাক, একটি পালসার মোটরসাইকেল, একটি ব্যাটারিচালিত ভ্যান, তিনটি শাবল, দুইটি ধারালো হাসুয়া, একটি হ্যাসকোব্লেড, একটি বেল্ট, দুইটি টর্চলাইট এবং আটটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

পুলিশ সুপার বলেন, গ্রেপ্তারকৃতরা রাস্তায় ডাকাতি ও ছিনতাইয়ের উদ্দেশে একত্রিত হয়েছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। গ্রেপ্তার ব্যক্তিরা জয়পুরহাট ও বগুড়াসহ বিভিন্ন জায়গায় ডাকাতি ও ছিনতাই করে আসছিলেন। তারা মাটির গভীরে বিটিসিএলের ইন্টারনেটের তার চুরির কাজে জড়িত। আসামীরা গ্রেপ্তার হওয়ায় সড়কে ডাকাতি কমে আসবে। পলাতক অন্যান্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। জেলা পুলিশ সড়কে ডাকাতি রোধ এবং জানমালের নিরাপত্তা দিতে সবসময়ের জন্য তৎপর রয়েছে। আসামীদের বিরুদ্ধে নওগাঁ সদর থানায় মামলা হয়েছে। আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে বলেও জানান জেলা পুলিশের উর্ধ্বতন এই কর্মকর্তা।

সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মনিরুল ইসলাম, সদর থানা পুলিশের পরিদর্শক (ওসি তদন্ত) প্রদীপ ব্যানার্জিসহ পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category