• বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৬:৪২ পূর্বাহ্ন
Headline
জাপান সরকারের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ জাতীয় সংসদ সংবিধান সংশোধনে বিশেষ কমিটি গঠনের প্রস্তাব, এখনই নাম দিচ্ছে না বিরোধী দল কেউ পাঁচ মিনিটে গোল দিয়ে ভেবেছে আমরাই সেরা খেলোয়াড়: সংসদে প্রতিমন্ত্রী নুরুল হক স্বাস্থ্য অধিদপ্তর হটস্পট ৩০ উপজেলায় টিকায় কমছে হাম সংক্রমণ ফ্যামিলি কার্ডে ৩৭ হাজার ৮১৪ পরিবারে ‘নারী প্রধান’ টাকা পেয়েছেন : প্রধানমন্ত্রী মার্কিন বাণিজ্য চুক্তি বাতিল করতে সংসদে প্রস্তাব উত্থাপনের আহ্বান রুমিন ফারহানার মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করি না, ধারণ করি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল বিনাপ্রতিদ্বন্দ্বিতায় জয়ী, সংরক্ষিত নারী আসনে ৪৯ জন গেজেট বৃহস্পতিবার হাওরাঞ্চলের ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস সহায়তা দেবে সরকার: সংসদে প্রধানমন্ত্রী

ফ্রিজে বাজে গন্ধ? দূর করুন সহজ উপায়ে

ডেস্ক রিপোর্ট / ৪ Time View
Update : বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬

শহর কিংবা গ্রাম, কম-বেশি সবার ঘরেই ফ্রিজের ব্যবহার দেখা যায়। দৈনন্দিন জীবনে ঘর- গৃহস্থলির অন্যতম দরকারি জিনিস হয়ে উঠেছে ফ্রিজ নামের এই বৈদ্যুতিক বস্তুটি। এতে বার বার রান্না ও বাজার করার ঝামেলা থেকে কিছুটা হলেও স্বস্তি পাওয়া যায়। তবে খাবার ভালো রাখতে এর বাড়তি কিছু যত্ন নিতে হয়, কেননা মাঝেমধ্যেই ফ্রিজ থেকে উদ্ভট গন্ধ আসে। কাঁচা মাছ-মাংস, জমে থাকা বরফ, অবাঞ্ছিত আবর্জনা থেকেই এই দুর্গন্ধ তৈরি হয়। আর সেই গন্ধ ছড়িয়ে প়ড়ে রান্না করা খাবারেও। ফ্রিজের গন্ধ দূর করতে রয়েছে ঘরোয়া কিছু কৌশল।

লেবু

লেবুর সতেজ ও স্নিগ্ধ সুবাস ফ্রিজকে দুর্গন্ধমুক্ত রাখতে সাহায্য করে। পাতি লেবু কেটে কয়েক টুকরো ফ্রিজের ভেতর ছড়িয়ে ছিটিয়ে অথবা লেবুর খোসাগুলি জমা করে একটি বাটিতে ভরে ফ্রিজে রেখে দিলে দুর্গন্ধমুক্ত হয়ে সতেজতা বাড়ায়।

বেকিং সোডা

দুর্গন্ধ দূর করতে বেকিং সোডার জুড়ি নেই। বেকিং সোডা কমবেশি সবার বাসায় থাকে। আর না থাকলে তা বাড়ির ধারের দোকান থেকে এনে এক বাটি বেকিং সোডা মেশানো পানি ফ্রিজে রেখে দিলে তা কিছুক্ষণের মধ্যে দুর্গন্ধ শুষে নেবে।

কফি

ফ্রিজের দুর্গন্ধ দূর করতে কফিও কাজে লাগতে পারে। একটি বাটিতে কিছুটা কফির গুঁড়ো ফ্রিজে রেখে দিলেই নিমেষেই দুর্গন্ধ দূর হবে।

ভিনেগার

ঘরোয়া নানা সমস্যার সমাধান লুকিয়ে আছে এই ভিনিগারে। যেকোনো দুর্গন্ধ শোষণ করে নেয় এই উপাদানটি। একটা বাটিতে অল্প ভিনিগার নিয়ে ফ্রিজের মাঝের তাকে রেখে দিয়ে কয়েক ঘণ্টা অপেক্ষা করার পর সেই উদ্ভট গন্ধ উধাও হতে বাধ্য।

সহজলভ্য এই উপাদানগুলো দিয়ে আমরা খুব সহজেই আমাদের নিত্য প্রয়োজনীয় ফ্রিজকে রাখতে পারি দুর্গন্ধমুক্ত।

সহজলভ্য এই উপাদানগুলো দিয়ে আমরা খুব সহজেই আমাদের নিত্য প্রয়োজনীয় ফ্রিজকে রাখতে পারি দুর্গন্ধমুক্ত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category