• মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৭:১২ অপরাহ্ন
Headline
মাদক ও অনলাইন জুয়ার কারনে অর্থ সংকটে ভুগে দাদীকে হত্যা নাতীসহ গ্রেফতার তিন আমি কোন দল করব—এর ওপর হস্তক্ষেপের অধিকার রাষ্ট্র কাউকে দেয়নি আদমদীঘিতে পুকুর থেকে ভাসমান মরদেহ উদ্ধার মৌলভীবাজারের কমলগঞ্জে কালবৈশাখি ঝড়ে লন্ডভন্ড বিদ্যুৎ ব্যবস্থা অর্ধশতাধিক ঘর আংশিক বিধ্বস্ত ঐতিহাসিক যাত্রা রূপপুরে জ্বালানি লোডিংয়ের বাংলাদেশিদের জন্য ভারতীয় ভিসায় শিগগির ইতিবাচক পরিবর্তনের আশা পররাষ্ট্রমন্ত্রীর অতিবৃষ্টিতে তলিয়ে যাচ্ছে কৃষকের স্বপ্নের সোনালী ধান জাতীয় নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ের অভিযোগ পায়নি ইইউ নির্বাচন মিশন আদালতে নেওয়ার পথে প্রিজনভ্যান দুর্ঘটনায় সাবেক প্রতিমন্ত্রী পলক আহত হজযাত্রীদের সেবায় মক্কায় বিশেষ উদ্যোগ

মৌলভীবাজারের কমলগঞ্জে কালবৈশাখি ঝড়ে লন্ডভন্ড বিদ্যুৎ ব্যবস্থা অর্ধশতাধিক ঘর আংশিক বিধ্বস্ত

মনজু বিজয় চৌধুরী,মৌলভীবাজার / ৪ Time View
Update : মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬

মৌলভীবাজারের কমলগঞ্জে কালবৈশাখি ঝড়ে ২২ বর্গকিলোমিটারে অর্ধশতাধিক ঘর আংশিক ও দু’টি কালভার্ট বিধ্বস্ত এবং গাছ উপড়ে পড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড হয়েছে। বৃহদ গাছ ভেঙ্গে পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের ১১ কেভি লাইনসহ ৩টি মোটরসাইকেল ক্ষতিগ্রস্ত হয়। বিভিন্ন এলাকায় টানা ১৫ ঘন্টা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে। চরম দুভোর্গে পড়েন ক্ষতিগ্রস্ত এলাকার বাসিন্দারা। দুযোর্গ মোকাবেলায় সোমবার উপজেলা প্রশাসনের জরুরী সভা অনুষ্ঠিত হয়। গত রোববার সন্ধ্যায় আকস্মিক কালবৈশাখি ঝড়ে এই ক্ষতি সাধিত হয়।
খোঁজ নিয়ে জানা যায়, কালবৈশাখি ঝড়ে উপজেলার আদমপুর, আলীনগর, শমশেরনগর, পতনঊষার, মুন্সিবাজার ইউনিয়নসহ বিভিন্ন গ্রামে শতাধিক বসতঘর আংশিক বিধ্বস্ত হয়েছে। আদমপুর ইউনিয়নে সবচেয়ে বেশি গাছগাছালি ভেঙ্গে পড়েছে। তাছাড়া গাছগাছালি ভেঙ্গে ও উপড়ে পড়ে উপজেলা সদর সহ বিভিন্ন এলাকায় বৈদ্যুতিক খুঁটি ভেঙ্গে ও অসংখ্য স্থানে তার ছিড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড হয়ে পড়েছে। বৃহদ গাছ ভেঙ্গে পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের অভিযোগ কেন্দ্রের ১১ কেভি লাইন ও প্রয়োজনীয় মালামালসহ ৩টি মোটরসাইকেল ক্ষতিগ্রস্ত হয়।দু’টি কালভার্ট বিধ্বস্ত হয়ে পড়েছে। রোববার সন্ধ্যা থেকে গতকাল সোমবার সকাল ১০ ঘটিকা পর্যন্ত বিভিন্ন গ্রামে বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল। ফলে দুভোর্গ পোহাতে হয় সাধারণ মানুষকে।
কমলগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকতার্ ওমর ফারুক বলেন, কালবৈশাখি ঝড়ে বিভিন্ন ইউনিয়নে ক্ষতিগ্রস্ত হওয়ার সংবাদ জানা গেছে। তবে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় চেয়ারম্যানদের মোবাইল ফোন বন্ধ থাকায় সোমবার দুপুর পর্যন্ত ৫৫টি বসতঘর আংশিক বিধ্বস্ত হওয়ার তথ্য পাওয়া গেছে। এছাড়া আরো কিছু ক্ষয়ক্ষতির তথ্য বিকাল পর্যন্ত পাওয়া যাবে।
মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতির কমলগঞ্জ জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার রঞ্জন কুমার ঘোষ কালবৈশাখি ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতির সত্যতা নিশ্চিত করে বলেন, রোববার সন্ধ্যায় কালবৈশাখি ঝড়ে উপজেলার বিভিন্ন এলাকায় ১৭টি বৈদ্যুতিক খুঁটি ভেঙ্গে পড়েছে। গাছগাছালি ভেঙ্গে শতাধিক মিটার বিনষ্ট হয়েছে, ১৫০টি স্থানে বৈদ্যুতিক তার ছিড়ে গেছে। ফলে ক্ষতিগ্রস্ত এলাকায় বিদ্যুৎ লাইন মেরামত করে পুনরায় বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।
এব্যাপারে কমলগঞ্জ উপজেলা নিবার্হী কর্মকতার্ মো. আসাদুজ্জামান বলেন, উপজেলার ২২ বর্গকিলোমিটারে সোমবার দুপুর পর্যন্ত ৫৫টি ঘর আংশিক বিধ্বস্ত, দু’টি কালভার্ট ও গাছগাছালি ভেঙ্গে বিদ্যুৎ লাইন ক্ষতিগ্রস্তের তথ্য পাওয়া গেছে। জরুরিভাবে দুযোর্গ মোকাবেলায় সোমবার সকালে সভা অনুষ্ঠিত হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category