• মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৮:১২ অপরাহ্ন
Headline
বিরোধীদলীয় নেতার সাথে ইইউ ইলেকশন অবজারভেশন মিশন প্রতিনিধিদলের সাক্ষাৎ সারজিসের মূত্রনালীতে পাথর, অস্ত্রোপচারের সিদ্ধান্ত জুলাই অভ্যুত্থানের সঙ্গে মুক্তিযুদ্ধের তুলনা করাটাই অন্যায়: সংসদে ফজলুর রহমান মাদক ও অনলাইন জুয়ার কারনে অর্থ সংকটে ভুগে দাদীকে হত্যা নাতীসহ গ্রেফতার তিন আমি কোন দল করব—এর ওপর হস্তক্ষেপের অধিকার রাষ্ট্র কাউকে দেয়নি আদমদীঘিতে পুকুর থেকে ভাসমান মরদেহ উদ্ধার মৌলভীবাজারের কমলগঞ্জে কালবৈশাখি ঝড়ে লন্ডভন্ড বিদ্যুৎ ব্যবস্থা অর্ধশতাধিক ঘর আংশিক বিধ্বস্ত ঐতিহাসিক যাত্রা রূপপুরে জ্বালানি লোডিংয়ের বাংলাদেশিদের জন্য ভারতীয় ভিসায় শিগগির ইতিবাচক পরিবর্তনের আশা পররাষ্ট্রমন্ত্রীর অতিবৃষ্টিতে তলিয়ে যাচ্ছে কৃষকের স্বপ্নের সোনালী ধান

মাদক ও অনলাইন জুয়ার কারনে অর্থ সংকটে ভুগে দাদীকে হত্যা নাতীসহ গ্রেফতার তিন

দিনাজপুর প্রতিনিধি / ২ Time View
Update : মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬

মাদক ও অনলাইন জুয়ার কারনে অর্থ সংকটে ভুগে দুই বন্ধুর সহযোগিতায় ৭০ বছর বয়স্ক বৃদ্ধা দাদীকে হত্যা করেছে আপন নাতি ফজলে রাব্বী। এ ঘটনায় নিহতের নাতিসহ তিনজনকে গ্রেফতার। একই সঙ্গে লুট হওয়া স্বর্ণালংকার উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপরে দিনাজপুর পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলন এ তথ্য নিশ্চিত করে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) আনোয়ার হোসেন জানান ঘোড়াঘাট উপজেলার পালশা ইউনিয়নের পুর্ব পালশা গ্রামে গত ২১ এপ্রিল বিকাল ৩টা থেকে ৫টার মধ্যে দুই বন্ধুর সহযোগিতায় নিজ বাড়ীর শয়নকক্ষে ৭০ বছর বয়সি বৃদ্ধা দাদী অলেদা বেওয়াকে হাত-পা বেঁধে চোখ মুখে কসটেপ পেচিয়ে শ্বাসরোধ করে হত্যা করেছিল তার আপন নাতি ফজলে রাব্বী (২৯)। পরিকল্পনা অনুযায়ী দুই বন্ধু বাহাদুর বাজারের মৃত মতিয়ার রহমানের ছেলে মুসফিকুর রহমান রাজ (৩৮) এবং দেওগ্রামের নজরুল ইসলামের ছেলে নাজমুল হুদা শান্তকে সাথে নিয়ে দাদীর বাড়ীতে প্রবেশ করে রাব্বী । ঘুমন্ত দাদীকে গামছা আর ওড়না দিয়ে বেধে শ্বাসরোধ করে হত্যা করে তারা। এসময় ফুফুর স্বর্নালংকার্সহ নগদ ২ লাখ টাকাসহ বিভিন্ন দামী মালামাল লুট করে পালিয়ে যায়। মাদকের টাকার যোগান এবং অনলাইন জুয়ার অর্থ সংকটের কারনে চুরির পরিকল্পনা বাস্তবায়নের সময় হত্যাকান্ডের শিকার হন বৃদ্ধা।

দিনাজপুর পুলিশ সুপার জেদান আল মুসার নির্দেশনায় অনুসন্ধ্যানে নামে ডিবি পুলিশ, সাইবার শাখা এবং ঘোড়াঘাট থানাসহ জেলা পুলিশ বাহিনী। গতকাল মঙ্গলবার ঢাকার আশুলিয়ার গকুল নগর এলাকায় অভিযান চালিয়ে সন্দেহভাজন নাতি ফজলে রাব্বী, সহযোগি মুসফিকুর রহমান রাজ এবং ঘোড়াঘাটের ডুগডুগিহাট দেওয়াগ্রামে নাজমুল হুদা শান্ত নামে আরেক সহযোগিকে গ্রেপ্তার করে তারা। এসময় তাদের কাছ থেকে একটি স্বর্নের হার,১ জোড়া হাতের বালা,১ টি স্বর্ণের চেইন ১ জোড়া কানের দুল ১ জোড়া ঝুমকা এবং ১ জোরা রুপার নুপুর উদ্ধার করা হয়েছে।
সংবাদ সম্মেলন দিনাজপুর জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অফিসার ইনচার্জ ও জেলা পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category