• মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৪:০৯ অপরাহ্ন

পাম্পে লম্বা লাইন নেই, জানালেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা

ডেস্ক রিপোর্ট / ১৯ Time View
Update : মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই। ডিজেল মজুত আছে ১ লাখ ৭০ হাজার মেট্রিক টন। ৩০ এপ্রিলের মধ্যে আসবে আরও ১ লাখ ৮০ হাজার মেট্রিক টন। বিভিন্ন তেলের পাম্পে দীর্ঘলাইন নেই। তাই সংকট শিগগিরই দূর হবে।

মঙ্গলবার (২৮ এপ্রিল) সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে ব্রিফিংয়ে তিনি এসব তথ্য জানান।

সীমান্তে হত্যা ৭৫ শতাংশ কমেছে জানিয়ে ডা. জাহেদ উর রহমান বলেন, এটি পুরোপুরি শূন্যে নেমে আসুক সেটিই চাই। প্রতিবেশী দেশের সঙ্গে কূটনৈতিক তৎপরতায় এটি সম্ভব।

হাম ইস্যুতে তিনি বলেন, এ পর্যন্ত ৯৪ লাখ ২৩ হাজার ৭৯৯ শিশুকে হামের টিকা দেয়া হয়েছে। হামে অনেক শিশুর মৃত্যু ঘটছে। এমন মৃত্যু মেনে নেয়া যায় না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category