• মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৮:১৩ অপরাহ্ন
Headline
বিরোধীদলীয় নেতার সাথে ইইউ ইলেকশন অবজারভেশন মিশন প্রতিনিধিদলের সাক্ষাৎ সারজিসের মূত্রনালীতে পাথর, অস্ত্রোপচারের সিদ্ধান্ত জুলাই অভ্যুত্থানের সঙ্গে মুক্তিযুদ্ধের তুলনা করাটাই অন্যায়: সংসদে ফজলুর রহমান মাদক ও অনলাইন জুয়ার কারনে অর্থ সংকটে ভুগে দাদীকে হত্যা নাতীসহ গ্রেফতার তিন আমি কোন দল করব—এর ওপর হস্তক্ষেপের অধিকার রাষ্ট্র কাউকে দেয়নি আদমদীঘিতে পুকুর থেকে ভাসমান মরদেহ উদ্ধার মৌলভীবাজারের কমলগঞ্জে কালবৈশাখি ঝড়ে লন্ডভন্ড বিদ্যুৎ ব্যবস্থা অর্ধশতাধিক ঘর আংশিক বিধ্বস্ত ঐতিহাসিক যাত্রা রূপপুরে জ্বালানি লোডিংয়ের বাংলাদেশিদের জন্য ভারতীয় ভিসায় শিগগির ইতিবাচক পরিবর্তনের আশা পররাষ্ট্রমন্ত্রীর অতিবৃষ্টিতে তলিয়ে যাচ্ছে কৃষকের স্বপ্নের সোনালী ধান

আদমদীঘিতে পুকুর থেকে ভাসমান মরদেহ উদ্ধার

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি / ৩ Time View
Update : মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬

বগুড়ার আদমদীঘিতে পুকুর থেকে শফিকুল ইসলাম শফি (৫৮) নামের এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। গতকাল মঙ্গলবার সকাল ১০ টায় উপজেলা সদরের আদমদীঘি রেলওয়ে ষ্টেশনের পশ্চিম পার্শ্বে জনৈক আব্দুর রশিদ নামের এক ব্যক্তির পুকুর থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়। নিহত শফিকুল ইসলাম শফি উপজেলার ছাতিয়ানগ্রাম ইউনিয়নের দাড়িকুড়ি গ্রামের মৃত জসিম উদ্দিনের ছেলে। এ ঘটনায় আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন।
আদমদীঘি থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শফিকুল ইসলাম শফি দীর্ঘ দিন যাবৎ জনৈক আব্দুর রশিদের পুকুরের মাছ দেখাশুনার জন্য পুকুরের পাড়ে টিনের ছাউনীর একটি ঘরে রাত্রি যাপন করতো। গত মঙ্গলবার রাতের কোন এক সময়ে ঘর থেকে বের হয়ে পা পিছলে পুকুরের পানিতে পড়ে গিয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। মঙ্গলবার সকালে পুকুরের পানিতে মরদেহ  ভেসে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দিলে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে।
এ বিষয়ে আদমদীঘি থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান মিয়া জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করা হয়েছে। মৃত্যুর কারণ জানতে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category