• বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন
Headline
জাপান সরকারের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ জাতীয় সংসদ সংবিধান সংশোধনে বিশেষ কমিটি গঠনের প্রস্তাব, এখনই নাম দিচ্ছে না বিরোধী দল কেউ পাঁচ মিনিটে গোল দিয়ে ভেবেছে আমরাই সেরা খেলোয়াড়: সংসদে প্রতিমন্ত্রী নুরুল হক স্বাস্থ্য অধিদপ্তর হটস্পট ৩০ উপজেলায় টিকায় কমছে হাম সংক্রমণ ফ্যামিলি কার্ডে ৩৭ হাজার ৮১৪ পরিবারে ‘নারী প্রধান’ টাকা পেয়েছেন : প্রধানমন্ত্রী মার্কিন বাণিজ্য চুক্তি বাতিল করতে সংসদে প্রস্তাব উত্থাপনের আহ্বান রুমিন ফারহানার মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করি না, ধারণ করি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল বিনাপ্রতিদ্বন্দ্বিতায় জয়ী, সংরক্ষিত নারী আসনে ৪৯ জন গেজেট বৃহস্পতিবার হাওরাঞ্চলের ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস সহায়তা দেবে সরকার: সংসদে প্রধানমন্ত্রী

বড়লেখায় ডাকাতির চেষ্টা: সহযোগীর গুলিতে প্রাণ গেল ডাকাতের

মনজু বিজয় চৌধুরী,মৌলভীবাজার / ৫৬ Time View
Update : মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬

মৌলভীবাজারের বড়লেখায় এক প্রবাসীর বাড়িতে ডাকাতির চেষ্টাকালে নিজেদের ছোড়া গুলিতে অন্য এক ডাকাত নিহত হয়েছে।
সোমবার (২৭ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে উপজেলার দাসেরবাজার ইউনিয়নের দক্ষিণ লঘাটি গ্রামে যুক্তরাষ্ট্রপ্রবাসী আব্দুল কুদ্দুসের বাড়িতে এই ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম সাইফুল ইসলাম ওরফে ছয়ফুল (৩২)। তিনি সিলেটের বিয়ানীবাজার উপজেলার নন্দীরফল গ্রামের ফজলুর রহমানের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দাসেরবাজার ইউনিয়নের দক্ষিণ লঘাটি গ্রামে আব্দুল কুদ্দুস দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রে রয়েছেন। ওই বাড়িতে তার আত্মীয় গিয়াস উদ্দিন পরিবার নিয়ে বসবাস করেন এবং বাড়িটি দেখাশোনা করেন। মঙ্গলবার গভীর রাতে ভারী বর্ষণের সুযোগে একদল সংঘবদ্ধ সশস্ত্র ডাকাত আব্দুল কুদ্দুসের বাড়ির রান্নাঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশের চেষ্টা চালায়। দরজা ভাঙার শব্দে পরিবারের সদস্যরা জেগে ওঠেন। এসময় গিয়াস উদ্দিন রান্নাঘরের দরজার গ্রীল ধরে রাখেন এবং পরিবারের সদস্যদের ফোনে খবর দিতে ও আশপাশের লোকজনকে জানাতে চিৎকার শুরু করেন। একপর্যায়ে ডাকাত দলের এক সদস্য গিয়াস উদ্দিনকে লক্ষ্য করে গুলি ছোড়ে। তবে অন্ধকারে ছোড়া সেই গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে দরজার সামনে দাঁড়িয়ে থাকা একই দলের সদস্য সাইফুল ইসলামের মাথায় বিদ্ধ হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এসময় পরিস্থিতি বেগতিক দেখে অন্য ডাকাতরা গুলিবিদ্ধ সঙ্গীকে ঘটনাস্থলেই ফেলে দ্রুত পালিয়ে যায়। পরে খবর পেয়ে মঙ্গলবার সকালে বড়লেখা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে।
বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান খান বলেন, নিহত ডাকাতের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার ২৫০ শয্যার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় জড়িত অন্য ডাকাতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category