• মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৪:১৩ অপরাহ্ন

নাটোরে ৫ কেজি গাঁজাসহ ২ জন আটক

Reporter Name / ১৮ Time View
Update : সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬

নাটোরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ৫ কেজি গাঁজাসহ দুইজনকে আটক করা হয়েছে।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি পাজেরো (Pajero) গাড়িতে তল্লাশি করা হয়। এ সময় অভিনব কায়দায় লুকিয়ে রাখা গাঁজা উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকেই জড়িত দুইজনকে আটক করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, আটককৃতরা দীর্ঘদিন ধরে মাদক পাচারের সঙ্গে জড়িত ছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক খন্দকার নাজিম উদ্দীন বলেন, “গোপন তথ্যের ভিত্তিতে আমরা অভিযান পরিচালনা করি। পাজেরো গাড়িতে সরকারি লোগো ব্যবহার করে মাদক পরিবহনের চেষ্টা করা হচ্ছিল। তল্লাশিতে ৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে এবং দুইজনকে আটক করা হয়েছে।”
নাটোর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক রীফা রাওনাক নীতু বলেন, “মাদকবিরোধী অভিযান জোরদার করা হয়েছে। এ ধরনের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।”
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, মাদক নির্মূলে এমন অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category