• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৬:৩০ পূর্বাহ্ন
Headline
নলডাঙ্গায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত, গুরুত্ব পেল জনসচেতনতা যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী মাহমুদুল আলমের উদ্যোগে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার, সেলাই মেশিন ও ক্রাচ বিতরণ সান্তাহার পৌর যুবদলের উদ্যোগে নানা আয়োজনে ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত দুই বছরের মধ্যে স্বাস্থ্যখাতে আমূল পরিবর্তনের লক্ষ্য: স্বাস্থ্যমন্ত্রী বাংলাদেশের ৫ অগ্রাধিকার খাতে জাপানি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর বিশ্ববিদ্যালয়গুলোকে উদ্যোক্তা সৃষ্টিতে কার্যকর ভূমিকা রাখতে হবে: রাষ্ট্রপতি  বাংলাদেশে বিনিয়োগ ও বাণিজ্য সম্প্রসারণে সুইজারল্যান্ডের প্রতি রাষ্ট্রপতির আহ্বান বাংলাদেশের রপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী  বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়ন ও বিনিয়োগ বৃদ্ধিতে আগ্রহী জাপান উন্নত বাংলাদেশ গড়তে প্রবাসী-দেশবাসীকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

৭ বছরের শিশু মামলার আসামি, আদালতে হাজিরা দিয়ে জামিন

নাটোর প্রতিনিধি / ১০২ Time View
Update : রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬

নাটোরের গুরুদাসপুরে সাত বছরের এক শিশুকে আসামি করে দায়ের করা মামলায় আদালত হাজির স্ব শরীরে হাজিরা দিয়ে জামিন নেওয়ার ঘটনায় আদালত পাড়া ও এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মামলার নথিতে দেখা যায় , দ্বিতীয় শ্রেণিতে পড়ুয়া ওই শিশুর নাম অভিযুক্তদের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।
আজ রবিবার (২৬ এপ্রিল) দুপুরে আদালতে জামিন আবেদন করা হলে নারী ও শিশু আদালতের বিচারক মোঃ রফিকুল ইসলাম জামিন মঞ্জুর করেন।
আসামি পক্ষের আইনজীবী মোঃ শামীম হোসেন মামলার বরাত দিয়ে জানান, গুরুদাসপুর উপজেলার ধারাবারিষা এলাকায় গত ৯ এপ্রিলে পূর্ব বিরোধের জেরে হামলা ও সংঘর্ষে কয়েকজন আহত করার অভিযোগ উঠে। পরে ১০ এপ্রিল গুরুদাসপুর থানায় এবিষয়ে একটি মামলা দায়ের করা হয়। এ মামলায় একাধিক ব্যক্তির নামের ওই এলাকার শাজাহান আলীর ছেলে মোঃ হুসেন নামে ৭ বছর বয়সী শিশুটির নামও আসামি হিসেবে উল্লেখ করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায় , শিশুটির জন্মসাল ২৪ সেপ্টেম্বর ২০১৮ ইং হওয়ায় বর্তমানে তার বয়স সাত বছর। মামলায় এই শিশুর নাম অন্তর্ভুক্ত হওয়ার বিষয়টি জানাজানি হলে এলাকায় ব্যাপক সমালোচনার ঝড় ওঠে। সবার একই প্রশ্ন এত ছোট বয়সের একটি বাচ্চাকে কীভাবে হামলা বা সংঘর্ষের মামলায় আসামি করা হলো। আইনজীবীরা বলেন, ফৌজদারি মামলায় অভিযোগকারী পক্ষ অনেক সময় বিরোধের জেরে পরিবারের সকল সদস্যদের একসঙ্গে আসামি করে থাকে। তবে কোনো শিশু বাচ্চার নাম যুক্ত হলে তদন্ত সাপেক্ষে বিষয়টি গুরুত্বের সঙ্গে যাচাই করা প্রয়োজন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category