• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:৩২ পূর্বাহ্ন
Headline
নলডাঙ্গায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত, গুরুত্ব পেল জনসচেতনতা যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী মাহমুদুল আলমের উদ্যোগে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার, সেলাই মেশিন ও ক্রাচ বিতরণ সান্তাহার পৌর যুবদলের উদ্যোগে নানা আয়োজনে ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত দুই বছরের মধ্যে স্বাস্থ্যখাতে আমূল পরিবর্তনের লক্ষ্য: স্বাস্থ্যমন্ত্রী বাংলাদেশের ৫ অগ্রাধিকার খাতে জাপানি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর বিশ্ববিদ্যালয়গুলোকে উদ্যোক্তা সৃষ্টিতে কার্যকর ভূমিকা রাখতে হবে: রাষ্ট্রপতি  বাংলাদেশে বিনিয়োগ ও বাণিজ্য সম্প্রসারণে সুইজারল্যান্ডের প্রতি রাষ্ট্রপতির আহ্বান বাংলাদেশের রপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী  বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়ন ও বিনিয়োগ বৃদ্ধিতে আগ্রহী জাপান উন্নত বাংলাদেশ গড়তে প্রবাসী-দেশবাসীকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

নওগাঁয় শ্রমিকদের দ্বন্দ্বে বাস-সিএনজি চলাচল বন্ধ; ভোগান্তিতে যাত্রীরা

জেলা প্রতিনিধি, নওগাঁ / ১০৫ Time View
Update : রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬

নওগাঁ বাস ও সিএনজি চালিত অটোরিকশা শ্রমিকদের দ্বন্দ্বে জেলার অভ্যন্তরিন সকল রুটে বাস ও সিএনজি চলাচল বন্ধ রয়েছে। এতে চরম দূর্ভোগ ও ভোগান্তিতে পড়েছেন চলাচলরত যাত্রীরা।

রোববার (২৬ এপ্রিল) দুপুর সাড়ে ১২ টার দিকে শহরের বালুডাঙ্গা বাস টার্মিনাল এলাকায় সড়কে ব্যারিকেট দিয়ে চলাচল বন্ধ রাখেন উভয় পক্ষের যানবাহনের শ্রমিকরা।

বাস শ্রমিকদের দাবি, প্রশাসন থেকে সকাল সাড়ে ৯টা থেকে বিকেল সাড়ে ৩ টা পর্যন্ত সিএনজিচালিত অটোরিকশায় যাত্রী উঠানোয় নিষেধাজ্ঞা রয়েছে। সেটিকে অমান্য করে সিএনজি চালকরা যাত্রী উঠাচ্ছেন। তারা যাত্রীদের জিম্মি করে ইচ্ছেমতো ভাড়া আদায় করেন। বাসস্ট্যান্ড এলাকায় যাত্রী উঠালে আমাদের শ্রমিকরা বাঁধা দেয়। এতে ক্ষিপ্ত হয়ে সিএনজি চালকরা আমাদের গালিগালাজ করে। যার কারণে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটির সৃষ্টি হয়। এই ঘটনায় ক্ষুব্ধ হয়ে আমরা বাস চলাচল বন্ধ রেখেছি। সুষ্ঠু সমাধান না হওয়া পর্যন্ত বাস চলাচল বন্ধ থাকবে।

এদিকে সিএনজিচালিত অটোরিকশা চালকদের দাবি, বিগত সরকারের সময় থেকে বাস চালকরা আমাদের জিম্মি করে রেখেছে। সাড়ে ৯ টা থেকে সাড়ে ৩ টা পর্যন্ত চলাচলে নিষেধাজ্ঞা থাকলেও রিজার্ভ কিংবা তিনজন করে যাত্রী নিয়ে যাওয়ার অনুমতি রয়েছে। অনুমতি থাকা সত্বেও তারা যাত্রী তুলতে বাঁধা প্রদান করে এবং লাঠিয়াল বাহিনী দিয়ে সড়কে সিএনজি আটকে চাঁদাবাজি করে। আজ যাত্রী উঠানোর সময় ঝামেলা তৈরি হলে এর জের ধরে দুপক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। এ ঘটনার সুষ্ঠু সমাধান না হলে সড়কে বাস চলতে দেয়া হবে না। সিএনজিও চলবে না।

রাণীনগর উপজেলা থেকে বোনকে সঙ্গে নিয়ে এসেছেন আকাশ নামের এক যুবক। তিনি নজিপুর যাবে তার বোনকে রাখতে। এসে যানবাহন চলাচল বন্ধ দেখে ফিরে যাচ্ছেন বাড়িতে। তবে রাগে ক্ষোভ ঝেড়ে জানালেন, এসব সমস্যা প্রায় লেগে থাকে তাদের। স্থায়ী সমাধান হওয়া দরকার। আর তাদের কারণে আমাদের মতো যাত্রীদের পড়তে হয় বিপাকে।

জেলার সাপাহার থেকে নওগাঁয় জরুরি কাজে এসেছিলেন সুরুজ নামের এক যাত্রী। কাজ শেষে বাড়ি যাওয়ার অপেক্ষায় ছিলেন তিনি। শ্রমিকদের দ্বন্দ্ব দেখে তিনি নিরাপদ আশ্রয় নেন। জানতে চাইলে তিনি বলেন, জরুরি কাজসহ কিছু কেনাকাটা করার জন্য খুব সকালে নওগাঁয় এসেছিলাম। বাসস্ট্যান্ডে এসে দেখি বাস চলাচল বন্ধ রয়েছে। এবং উভয় পক্ষের মধ্যে উত্তেজনাসহ গন্ডগোলের ঘটনা ঘটে। তাদের কারণে সকল যানবাহন চলাচল বন্ধ রয়েছে। এখন কখন চালু হবে এবং কখন বাড়ি যাবো কিছুই বুঝতেছিনা।

সিরাজগঞ্জ থেকে নওগাঁর মান্দা উপজেলার পাজরভাঙ্গা এলাকায় ওয়াজ মাহফিলে অংশ নিতে আসা যাত্রী মোহাম্মদ বিন ইয়ামিন বলেন, একটি মাহফিলে যোগদানের জন্য যাবো। এখানে আসার পর থেকে দেখি বাস এবং সিএনজি চলাচল বন্ধ রয়েছে। শুনলাম তাদের মধ্যে নাকি ঝগড়া হয়েছে। এখন কীভাবে যাবো বুঝতেছিনা। এতে চরম ভোগান্তির মধ্যে পড়েছি।

নওগাঁ জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক এস এম মতিউজ্জামান মতি বলেন, সকালে সিএনজিতে যাত্রী উঠানো নিয়ে মোটর শ্রমিক এবং সিএনজিচালিত অটোরিকশা শ্রমিকদের মধ্যে একটি ঝামেলা হয়। এরপর মালিক এবং শ্রমিক নেতারা বসে সেটি সমাধান করে। কিছুক্ষণ পরেই এক সিএনজি চালক এসে আমাদেরকে গালিগালাজ করে, এতে পরিবেশ উত্তপ্ত হয়ে যায়। এরপর থেকে আমরা বাস চলাচল বন্ধ রেখেছি।

নওগাঁ সিএনজি মালিক সমিতির কোষাধ্যক্ষ আব্দুস সালাম বলেন, সিএনজি এবং বাস সংঘর্ষ লেগেই থাকে। তারা আমাদের গাড়ি থামায়ে সড়কে চাঁদাবাজি করে। তারা লাঠিসোঁটা নিয়ে এসে স্ট্যান্ড আউট করে দেওয়ার হুমকি দেয়। তারা পুরো নওগাঁ দখল করে নিতে চায়। আমরা এ ঘটনার সুষ্ঠু সমাধান না হওয়া পর্যন্ত সিএনজি চালাবো না। বাস সড়কে নামতে দেয়া হবে না।

নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, বিষয়টি নিয়ে উভয়পক্ষের সঙ্গে আলোচনা চলছে। আশাকরি অল্প সময়ের মধ্যে সমাধান হয়ে যানবাহন চলাচল স্বাভাবিক হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category