• মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৪:০৯ অপরাহ্ন

কুলাউড়া সীমান্তে বিজিবির অভিযানে অবৈধ সিগারেট জব্দ

মনজু বিজয় চৌধুরী, মৌলভীবাজার / ৪৩ Time View
Update : রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬

মৌলভীবাজার জেলার কুলাউড়া সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ সিগারেট আটক করেছে শ্রীমঙ্গল ব্যাটালিয়ন (৪৬ বিজিবি)। শনিবার ২৬ এপ্রিল রাতে পরিচালিত এ অভিযানে আনুমানিক ৯ লাখ ২১ হাজার ৬০০ টাকা মূল্যের ৪,৬০৮ প্যাকেট সিগারেট জব্দ করা হয়।
বিজিবি সূত্রে জানা যায়, শ্রীমঙ্গল ব্যাটালিয়ন (৪৬ বিজিবি) এর অধীনস্থ বিওপিগুলো থেকে জেলার কুলাউড়া, কমলগঞ্জ ও শ্রীমঙ্গল উপজেলার সীমান্ত এলাকায় ২৪ ঘণ্টা কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার রাখা হয়েছে। এর অংশ হিসেবে নিয়মিত টহল, গোয়েন্দা তথ্যভিত্তিক নজরদারি এবং চোরাচালানবিরোধী অভিযান অব্যাহত রয়েছে।
এরই ধারাবাহিকতায় ২৬ এপ্রিল রাতে কুলাউড়া উপজেলার সীমান্তবর্তী এলাকায় চোরাচালানবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে সংঘবদ্ধ চোরাকারবারীরা মালামাল ফেলে দ্রুত পালিয়ে যায়। ফলে কাউকে আটক করা সম্ভব না হলেও বিপুল পরিমাণ অবৈধ সিগারেট জব্দ করতে সক্ষম হয় বিজিবি সদস্যরা।
বিজিবি আরও জানায়, শ্রীমঙ্গল ব্যাটালিয়ন প্রায় ১১৫ কিলোমিটার দীর্ঘ সীমান্ত এলাকার নিরাপত্তার দায়িত্ব পালন করছে। মাদকদ্রব্য, অবৈধ পণ্য এবং অন্যান্য আন্তঃসীমান্ত অপরাধ প্রতিরোধে সর্বোচ্চ পেশাদারিত্ব, সতর্কতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে বাহিনীটি।
সীমান্ত নিরাপত্তা ও জাতীয় স্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও আরও জোরদারভাবে অব্যাহত থাকবে বলে জানিয়েছে বিজিবি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category