• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:০৭ অপরাহ্ন
Headline
সরকারি বেতন দিতে ৫ হাজার কোটি টাকা ঋণ নিচ্ছে সরকার এতিমখানার ইলিশ ভাগাভাগি করে নিলেন মাদ্রাসাশিক্ষকসহ দুজন, জরিমানা ৮০ হাজার ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য  সরকার-বিএনপি গ্রহণ করেনি সৌদি আরবের তেল শোধনাগারে হামলা, বিশ্ববাজারে বাড়ল তেলের দাম সমৃদ্ধ ভবিষ্যতের জন্য ঢাকা-টোকিও সম্পর্ক সুদৃঢ় করার আহ্বান প্রধানমন্ত্রীর এইচএসসির ফল প্রকাশ শনিবার, জানা যাবে যেভাবে সিপিবির কার্যালয়ে হামলার প্রতিবাদে যুক্তফ্রন্টের বিক্ষোভ আজকের নামাজের সময়সূচি (২৮ অক্টোবর) স্থলভাগে প্রবেশ করেছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, উপকূলে তাণ্ডবের শঙ্কা সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে না নেতানিয়াহু বা বিরোধী জোট, রেকর্ড সংখ্যক আসন পাচ্ছে আরব দলগুলো

কমলগঞ্জে ফুঁ দিয়ে মহিলার কাছে থেকে টাকা ছিনতাই জনতার হাতে আটক যুবক

মনজু বিজয় চৌধুরী, মৌলভীবাজার প্রতিনিধি / ৯৪ Time View
Update : রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগরে “ফুঁ” দিয়ে টাকা হাতিয়ে নেওয়া এক যুবককে আটক করেছে স্থানীয় জনতা।
রবিবার (২৬ এপ্রিল) দুপুর ১২ দিকে এই ঘটনা টি ঘটে। জানা যায় শমশেরনগর সোনালী ব্যাংক শাখা থেকে জরিনা বেগম নামে এক নারী ২৯ হাজার ৯ শত টাকা উত্তোলন করে বের হওয়ার পর প্রতারণার শিকার হন।
ভুক্তভোগীর অভিযোগ, ব্যাংক থেকে বের হওয়ার পরপরই দুইজন অপরিচিত ব্যক্তি তার কাছে এসে নিজেদের ‘বড় পীরের খাদেম’ পরিচয়ে সালাম দেয় । তারা নানা কৌশলে কথা বলে একপর্যায়ে “ফুঁ” দিয়ে অলৌকিক ক্ষমতার কথা বলে তার কাছ থেকে টাকা নিয়ে নেয়।
বিষয়টি বুঝতে পেরে জরিনা বেগম চিৎকার শুরু করলে স্থানীয় লোকজন ধাওয়া দিয়ে এক ব্যক্তিকে আটক করতে সক্ষম হয়। আটককৃত ব্যক্তি হাবিব মিয়া (৩০), তিনি কমলগঞ্জ সদর ইউনিয়নের রাসটিলা এলাকার মৃত আছকির মিয়ার ছেলে বলে জানা গেছে। তবে তার সঙ্গে থাকা অপর সহযোগী টাকা নিয়ে পালিয়ে যায়।
আটকের পর জনতা তাকে শমশেরনগর পুলিশ ফাঁড়িতে সোপর্দ করে। এ বিষয়ে ফাঁড়ির এসআই মাসুদ পারভেজ বলেন, “ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে একজনকে আটক করা হয়েছে। ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category