• মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৪:১৮ অপরাহ্ন

নওগাঁয় পাঁচ হাজার কৃষক পেলেন আউশ ধানের বীজ ও সার

নওগাঁ জেলা প্রতিনিধি / ৩০ Time View
Update : শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬

নওগাঁয় কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় পাঁচ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে আউশ ধানের বীজ ও সার বিতরণ করা হয়েছে। শনিবার (২৫ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় সদর উপজেলা পরিষদের হলরুমে প্রধান অতিথি হিসেবে সদর আসনের সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলু
বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন । উপজেলা কৃষি বিভাগ কৃষি উপকরণগুলো বিতরণের এ আয়োজন করে।

এসময় প্রত্যেক কৃষককে ১০ কেজি ডিএপি, ১০ কেজি এমওপি সার এবং ৫ কেজি করে আউশ ধানের বীজ দেওয়া হয়।

আয়োজকেরা জানান, আউশ ধানকে আপদকালীন ফসল হিসেবে ধরা হয়। বন্যা বা প্রাকৃতিক দুর্যোগের সময় এই ফসল কৃষকের জন্য বাড়তি সহায়তা দেয়। কিন্তু বিভিন্ন কারণে আউশ চাষে আগ্রহ কমে যাওয়ায় উৎপাদনও কমছে। এ পরিস্থিতি পরিবর্তনে কৃষি বিভাগ মাঠ পর্যায়ে কৃষকদের প্রণোদনা সহায়তা দিচ্ছে। বিনামূল্যে বীজ ও সার পাওয়ায় কৃষকদের উৎপাদন খরচ কমবে এবং তারা আউশ চাষে আরও উৎসাহিত হবেন বলে আশা করা হচ্ছে। এর মাধ্যমে আউশের আবাদ বৃদ্ধি পাবে এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সহায়ক ভূমিকা রাখবে।

সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলু বলেন, ধান, চাল উৎপাদনে নওগাঁ বরাবরই এগিয়ে। সারাদেশের খাদ্যের সিংহভাগ সরবরাহ হয়ে থাকে নওগাঁ জেলা থেকে। বাংলাদেশের শতকরা ৭০ শতাংশ মানুষ কৃষিকাজের উপর নির্ভরশীল। সরকার কৃষকদের উন্নয়নে কাজ করে যাচ্ছে। কৃষি কার্ড চালুর মাধ্যমে সকল কৃষককে কৃষি প্রণোদোয়ানার আওতায় আনা হচ্ছে।

সদর উপজেলা কৃষি কর্মকর্তা মনিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা বিএনপির সাবেক সদস্য সচিব বায়োজিদ হোসেন পলাশ, বক্তারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সারোয়ার কামাল চঞ্চলসহ অন্যরা বক্তব্য রাখেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category