বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির মৌলভীবাজার সরকারি কলেজ শাখার উদ্যোগে ২৫-২৬ সেশনের অনার্স প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার্থীদের মধ্যে পানিও কলম বিতরণ করা হয়েছে।
শনিবার (২৫ এপ্রিল) সকাল ৯ টায় মৌলভীবাজার সরকারি কলেজের ক্যাম্পাসে তথ্য ও সহায়তা কেন্দ্র স্থাপন করা হয়েছে। এতে তিন হাজার পরীক্ষার্থীদের মধ্যে কলম ও পানি বিতরণ করা হয়।
মৌলভীবাজার সরকারি কলেজ সেক্রেটারি সুমন আহমেদের পরিচালনায় ও কলেজ সভাপতি সায়েম আহমদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী ছাত্রশিবির মৌলভীবাজার শহর শাখার সভাপতি কাজী দাইয়ান আহমদ, বিশেষ অতিথি শহর শাখার অফিস সম্পাদক ফয়সাল আহমদ, এইচআরডি সম্পাদক জিয়াউর রহমান, সাহিত্য সম্পাদক তানভীর আহমদ, কলেজ সম্পাদক আব্দুল মুনিম, প্রকাশনা সম্পাদক আরাফাত আহমদ সহ কলেজ শাখার বিভিন্ন নেতৃবৃন্দ।
কাজী দাইয়ান আহমদ বলেন, মৌলভীবাজার সরকারি কলেজের রাজনৈতিক সংস্কৃতি হচ্ছে সহ অবস্থানের সংস্কৃতি। আমরা দেখেছি অন্যান্য ছাত্র সংগঠন এই ভর্তি কার্যক্রমের সহায়তা করেছেন। এবং খুব সুন্দর পরিবেশে আমরা আমাদের কার্যক্রম পরিচালিত করেছি। আমরা আশা রাখবো মৌলভীবাজারে এবং মৌলভীবাজার সরকারি কলেজের এই পরিবেশ যাতে আজীবন বজায় থাকে। এবং রাজনৈতিক সৌহার্দ্যতা পূর্ণ ও সম্প্রীতির পরিবেশ যাতে সব সময় বজায় থাকে সেই প্রত্যাশা করছি।