• শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন
Headline
শ্রীমঙ্গলে নবদম্পতিকে ‘অকটেন’ দিলেন বন্ধুরা: সামাজিক যোগাযোগমাধ্যমেও আলোচনার জন্ম দিয়েছে। মৌলভীবাজারের চাতলা শুল্ক স্টেশনে যাত্রী হয়রানির অভিযোগ নিজের ক্যানসারের খবর দিলেন নেতানিয়াহু নাটোরে নলডাঙ্গায় অতিরিক্ত দামে জ্বালানি বিক্রি, জরিমানা ২০ হাজার মৌলভীবাজারে বিদ্যুৎ না থাকার সুযোগে দুই বোনকে ধর্ষণ চেষ্টা, যুবকের বিরুদ্ধে মামলা শ্রীমঙ্গলে ‘শাপলাবাগ’ ঘটনায় শীর্ষ সন্ত্রাসী রুয়েল মিয়াসহ ৫ জন গ্রেফতার শ্রীমঙ্গলে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে ছয়টি ট্রাক জব্দ করেছে পুলিশ মিরতিংগা চা বাগানে বৃক্ষ নিধন, হুমকির মুখে বৈদেশিক মুদ্রা অর্জনকারী খাত এক ছাদে হাজার স্বপ্ন—নাটোরের ব্যাংকার আশরাফি নোমানের সবুজ বিপ্লবে বদলাচ্ছে নগর জীবনের পরিবেশচিত্র সংবাদ সম্মেলনে হামলা-ভাঙচুর ও নির্যাতনের অভিযোগ: কমলগঞ্জে ভূমিদস্যুদের কবলে নিরীহ পরিবার

মৌলভীবাজারের চাতলা শুল্ক স্টেশনে যাত্রী হয়রানির অভিযোগ

মনজু বিজয় চৌধুরী, মৌলভীবাজার / ২১ Time View
Update : শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার চাতলা শুল্ক স্টেশনে এক যাত্রীর বডার্র গার্ড বাংলাদেশ (বিজিবি) এর হয়রানির অভিযোগ করেছেন। গত ২১ এপ্রিল ভারত থেকে ফেরার পথে তার পাসপোর্ট ও মালামাল আটকে পরে পাসপোর্ট ফেরত দিয়ে মালামাল জব্দ করে কাস্টমস বিভাগে হস্তান্তর করেন বিজিবি সদস্য। এঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করে আইনী পদক্ষেপ গ্রহণের কথা বলে ভারত ফেরত যাত্রী বিকি শাহা।
বিকি শাহা অভিযোগে জানান, আমার ব্যবসায়িক কাজে গত ৬ এপ্রিল ভারতে যাই। তারপর ২১ এপ্রিল বাংলাদেশে আসি। আসার সময় আমার পরিবারের ব্যবহারের জন্য কিছু মালামাল কিনে নিয়ে আসি। ফেরার পথে ভারতে ইমিগ্রেশন ও বিএসএফ চেকিং শেষ করে বডার্র ক্রস করার পরই বিজিবি আমার সকল মালামাল, পাসপোর্ট ও মোবাইল জব্দ করে আমাকে চলে যেতে বলে। পরে আমি কথাবার্তা বলার পর বিজিবি আমার পাসপোর্ট ফেরত দেয়। তবে আমার একটি মোবাইল ও মালামাল ফেরত দেয়নি। তিনি আরও বলেন, আমার সাথে কোন অবৈধ মালামাল ছিল না। তবে সম্পূর্ণ ষড়যন্ত্রমূলক আমাকে হয়রানি করা হয়েছে।
এব্যাপারে বিজিবি ৪৬ ব্যাটেলিয়নের সিইও ল্যা: কর্নেল আসিফ মাহমুদ বলেন, রাষ্ট্রীয় নিয়ম অনুযায়ী একজন লোক বছরে তিন বার ভারতে যেতে পারেন। ওই লোক একাধিকবার ভারতে যাতায়াত করেছে এবং নিয়ম বর্হি:ভুত অবৈধ মালামাল নিয়ে আসে। আমরা তাকে মালামালসহ আটক করি। তবে প্রথম বারের মতো বিকি শাহাকে মৌখিকভাবে সতর্ক করে ছেড়ে দিয়ে মালামাল জব্দ করেছি। মালামাল গুলো কাস্টমস অফিসে জমা দেয়া হয়েছে।
চাতলাপুর শুল্ক স্টেশনের কাস্টমস কর্মকর্তা মঙসাচিং মারমা জানান, আমাদের কাছে আসলে মালামালের বিষয়ে ট্যাক্স আদায় করে ছেড়ে দিতাম। তবে বিজিবি মালামাল জব্দ করে আমাদের কাছে জমা দিয়েছে। মালামালের বিষয়ে আমরা নিয়ম অনুযায়ী পদক্ষেপ নেবো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category