ছবি – বাস্তা ইসলামিয়া দাখিল মাদ্রাসা
নেত্রকোনার মদন উপজেলার বাস্তা ইসলামিয়া দাখিল মাদ্রাসায় গোপনে ম্যানেজিং কমিটি গঠন করার লিখিত অভিযোগ পাওয়া গেছে। চার জন শিক্ষার্থী অভিভাবক
গতকাল বুধবার (১৫ জুলাই) উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ বিভিন্ন দপ্তরে অভিযোগটি দায়ের করেন।
স্থানীয় লোকজন ও অভিযোগ সূত্রে জানা গেছে, বাস্তা ইসলামিয়া দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটি গঠন করার জন্য গত ১৫ জুন নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়। তফসিল অনুযায়ী বুধবার (১৫ জুলাই) নির্বাচন হওয়ার কথা ছিল। কিন্তু মাদ্রাসা দায়িত্বপ্রাপ্ত সুপার ও একটি কুচক্রী মহল গোপলে কমিটি গঠন করেছে বলে অভিযোগ রয়েছে। সুপার তার পছন্দের মতো লোক দিয়ে কমিটি গঠন করতে এমন পকেট কমিটি গঠন করায় শিক্ষার্থী অভিভাবকরা ক্ষোভ প্রকাশ করেছে। পকেট কমিটি বাতিল করে নির্বাচন পক্রিয়ার মাধ্যমে কমিটি গঠন করার জন্য চারজন শিক্ষার্থী অভিভাবক লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিভাবক সদস্য পুতুল মিয়া জানান, ‘আমি ম্যানেজিং কমিটি সদস্য হিসেবে নির্বাচন করতে চেয়েছিলাম। এখন শোনলাম নির্বাচন হবে না। মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার কয়েকজনকে নিয়ে গোপনে নাকি ম্যানেজিং কমিটি গঠন করেছে। এই জন্য আমরা চারজন অভিভাবক মিলে একটি লিখিত অভিযোগ দিয়েছি।’
মাদ্রাসাটির ভারপ্রাপ্ত সুপার আহসান উল্লাহ জানান,’ ম্যানেজিং কমিটি গঠনের ব্যাপারে আমার কোন হাত নেই। এলাকার গণ্যমাণ্য ব্যাক্তিবর্গ নিয়ে আলোচনা করে সর্বসম্মতি করে চারজন সদস্য সিলেকশন করা হয়েছে। যারা অভিযোগ দায়ের করেছে তারাও এই সভায় উপস্থিত ছিল। কাগজে কলমে সবকিছু ঠিক করেই কমিটি গঠন করেছি।’
দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসার ও উপজেলা একাডেমিক সুপারভাইজার জোসনা আক্তার জানান, ‘ বাস্তা মাদ্রাসার তফসিল ঘোষনার পর নির্বাচনের সময় সীমা শেষ হয়ে গেছে। এলাকার লোকজনের সিলেকশনকৃত চারজনের নাম সুপার সাহেব আমাকে দিয়েছেন। ওই চার জনের নাম মাদ্রাসা শিক্ষা বোর্ডে প্রতিবেদন আকারে প্রেরণ করা হবে।’
উপজেলা নির্বাহী অফিসার নাদির হোসেন শামীম জানান, ‘নির্বাচন হওয়ার কথা থাকলে অবশ্যই নির্বাচন হবে। গোপনে কমিটি গঠন করার কোন সুযোগ নেই। অভিযোগটি এখনও পাইনি। পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।