• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১২:২৮ পূর্বাহ্ন
Headline
কর্মদক্ষতার স্বীকৃতি, ট্রাফিক উত্তর বিভাগের কল্যাণ সভায় পুরস্কৃত হলেন সেরা পুলিশ সদস্যরা ঠাকুরগাঁও-১ উপ-নির্বাচন বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীনের ভূমিধস জয় প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক  ডিজেল, পেট্রোল ও অকটেনের দাম অপরিবর্তিত থাকছে নোয়াখালীতে অস্ত্র তৈরির কারিগর গ্রেপ্তার, বন্দুক ও সরঞ্জাম উদ্ধার যুবদল আপনাদের প্রতিদ্বন্দ্বী নয়, ভাই: বিএনপি নেতাদের সহযোগিতার আহ্বান মুন্নার টয়োটার প্রথম প্রাইভেট কারে উঠলেন প্রধানমন্ত্রী মদিনার যে স্থানে নবী কারিম (সা.) তিনটি দোয়া করেছিলেন সৌদি আরবে প্রবাসী শ্রমিকদের ওপর বর্বর নির্যাতন, মৃত্যুদন্ড ও শিরশ্ছেদ বন্ধ করুন শ্রমিক বিক্ষোভ সমাবেশে সাইফুল হক উৎসবমুখর পরিবেশে ঠাকুরগাঁও-১ উপনির্বাচনের ভোটগ্রহণ সম্পন্ন 

ফেনীতে শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে এইচএসসি পরীক্ষার্থীদের সড়ক অবরোধ

ফেনী প্রতিনিধি / ৬২ Time View
Update : বুধবার, ১৫ জুলাই, ২০২৬

ফেনীতে শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে এইচএসসি পরীক্ষার্থীদের সড়ক অবরোধ

বৃষ্টি, জলাবদ্ধতা ও বন্যা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা, ১৩ জুলাইয়ের পরীক্ষা পুনরায় নেওয়া এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে পরীক্ষার পর ফেনীতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে এইচএসসি ও সমমানের কিছু সংখ্যক পরীক্ষার্থী।

বুধবার (১৫ জুলাই) ফেনী শহরের শহীদ মিনার সংলগ্ন ট্রাংক রোডে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন তারা। এ সময় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বিভিন্ন স্লোগান দেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

পরীক্ষা শেষে শহরের বিভিন্ন কেন্দ্র থেকে মিছিল নিয়ে ফেনী সরকারি কলেজ, মহিপাল সরকারি কলেজ, সরকারি জিয়া মহিলা কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কিছু শিক্ষার্থীরা শহীদ মিনারের সামনে জড়ো হন। পরে তারা সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন।

শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, পরীক্ষার রুটিন নিয়ে বিভ্রান্তি, প্রশ্নপত্রে বিভিন্ন ভুল, শিক্ষার্থীদের প্রতি দায়িত্বশীল ব্যক্তিদের বিতর্কিত ও কটূক্তিমূলক মন্তব্য এবং আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর বলপ্রয়োগের ঘটনায় তারা ক্ষুব্ধ। এছাড়া দেশের বিভিন্ন স্থানে বন্যার কারণে অনেক পরীক্ষার্থী সময়মতো কেন্দ্রে পৌঁছতে না পারায় পরীক্ষা খারাপ হয়েছে বলেও দাবি করেন তারা।

নাম প্রকাশে অনিচ্ছুক এক পরীক্ষার্থী বলেন, একটি বিষয়ের প্রশ্নপত্রে নানা ধরনের ভুল ছিল। পাশাপাশি বন্যার কারণে অনেক শিক্ষার্থী নির্ধারিত সময়ে পরীক্ষা কেন্দ্রে পৌঁছতে পারেনি। এতে অনেকের পরীক্ষা খারাপ হয়েছে। তাই ওই পরীক্ষা পুনরায় নেওয়ার দাবি জানাচ্ছি।

এদিকে সড়ক অবরোধের কারণে কিছু সময়ের জন্য ট্রাংক রোডে যান চলাচল ব্যাহত হয়। চরম ভোগান্তিতে পড়েন পথচারী ও সাধারণ মানুষ। পরে স্থানীয় প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে এসে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন। পাশাপাশি আন্দোলনরত এইচএসসি পরীক্ষার্থীদের বোঝাতে ফেনী সরকারি কলেজ ছাত্রদলের নেতাকর্মীদের ট্রাংক রোডে বিক্ষোভ মিছিলে উপস্থিত হয়ে কথা বলতে দেখা যায়। এক পর্যায়ে সাধারণ মানুষের ভোগান্তির বিষয়টি বিবেচনায় নিয়ে শিক্ষার্থীরা সড়ক ছেড়ে দেন।

ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মুহাম্মদ ফৌজুল আজিম বলেন, শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে তাদের কর্মসূচি পালন করেছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে এবং জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে মহাসড়ক ও শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশ সতর্ক অবস্থানে ছিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category