• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন
Headline
কর্মদক্ষতার স্বীকৃতি, ট্রাফিক উত্তর বিভাগের কল্যাণ সভায় পুরস্কৃত হলেন সেরা পুলিশ সদস্যরা ঠাকুরগাঁও-১ উপ-নির্বাচন বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীনের ভূমিধস জয় প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক  ডিজেল, পেট্রোল ও অকটেনের দাম অপরিবর্তিত থাকছে নোয়াখালীতে অস্ত্র তৈরির কারিগর গ্রেপ্তার, বন্দুক ও সরঞ্জাম উদ্ধার যুবদল আপনাদের প্রতিদ্বন্দ্বী নয়, ভাই: বিএনপি নেতাদের সহযোগিতার আহ্বান মুন্নার টয়োটার প্রথম প্রাইভেট কারে উঠলেন প্রধানমন্ত্রী মদিনার যে স্থানে নবী কারিম (সা.) তিনটি দোয়া করেছিলেন সৌদি আরবে প্রবাসী শ্রমিকদের ওপর বর্বর নির্যাতন, মৃত্যুদন্ড ও শিরশ্ছেদ বন্ধ করুন শ্রমিক বিক্ষোভ সমাবেশে সাইফুল হক উৎসবমুখর পরিবেশে ঠাকুরগাঁও-১ উপনির্বাচনের ভোটগ্রহণ সম্পন্ন 

নেত্রকোনায় প্রাইভেটকারে ১১৯০ পিস ইয়াবা, চার মাদক কারবারি আটক

নেত্রকোনা প্রতিনিধি / ৫৩ Time View
Update : মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬

ছবি-আটক চারজন

নেত্রকোনায় প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে ১ হাজার ১৯০ পিস ইয়াবাসহ চারজনকে আটক করা হয়েছে।

এসময় মাদক বিক্রির ২২ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়। পাশাপাশি মাদক পরিবহনে ব্যবহৃত প্রাইভেটকারটি জব্দ করা হয়।

আজ মঙ্গলবার দুপুরে জেলা সদরের বাংলা এলাকায় এ অভিযান চালায় মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের ময়মনসিংহ কার্যালয়ের একটি দল।

আটক ব্যক্তিরা হলেন—নেত্রকোনা সদরের মো. সাখাওয়াত হোসেন সজিব (৩৯), মুক্তারপাড়া মসজিদ কোয়ার্টার এলাকার মো. সাইফুল ইসলাম ওরফে লিয়ন (৩৭), পশ্চিম মালনী এলাকার মো. আল রিফাত চৌধুরী জয় (২২) এবং একই এলাকার মাহমুদুল হাসান রাফি (২২)।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, আজ মঙ্গলবার দুপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ময়মনসিংহ বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের সহকারী পরিচালক মো. কাওসারুল হাসান রনির নেতৃত্বে নেত্রকোনা সদরের বাংলাবাজার এলাকায় নেত্রকোনা-মোহনগঞ্জ সড়কে মাদকবিরোধী অভিযান চালানো হয়। এসময় জেলা শহরগামী একটি সন্দেহজনক প্রাইভেটকার থামিয়ে তল্লাশি চালানো হয়। তল্লাশি করে ওই প্রাইভেটকারে ১ হাজার ১৯০ পিস ইয়াবা, মাদক বিক্রির ২২ হাজার ৫০০ টাকা পাওয়া যায়। পরে প্রাইভেটকারে থাকা চারজনকে আটক করা হয়। পাশাপাশি মাদক পরিবহনে ব্যবহৃত প্রাইভেটকারটিও জব্দ করা হয়।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক খন্দকার ইকবাল হোসেন বাদী হয়ে ওই চারজনের বিরুদ্ধে নেত্রকোনা মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।

নেত্রকোনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. নাজমুল হক বলেন, মামলার পর ওই চারজনকে আদালতে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category