নওগাঁ জেলা টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নব নির্বাচিত কমিটির কাছে আনুষ্ঠানিক ভাবে দায়িত্ব হস্তান্তর করা হয়েছে।
রবিবার (১২ জুলাই) রাত ৮টায় নওগাঁ জেলা প্রেসক্লাবে অনুষ্ঠিত দায়িত্ব হস্তান্তর সভায় সংগঠনের আহবায়ক কমিটি নব নির্বাচিত কমিটির সভাপতি মোফাজ্জল হোসেন এবং সাধারণ সম্পাদক আশরাফুল নয়নসহ কমিটির অন্যান্য সদস্যদের নিকট আনুষ্ঠানিক ভাবে দায়িত্বভার হস্তান্তর করেন।
এসময় উপস্থিত ছিলেন সাবেক সভাপতি এটিএন বাংলার জেলা প্রতিনিধি রায়হান আলম, সিনিয়র সাংবাদিক ইন্ডিপেন্ডেন্ট টিভির স্টাফ রিপোর্টার সাদেকুল ইসলাম, মাইটিভি জেলা প্রতিনিধি আবু বক্কর সিদ্দিক, বাংলাভিশন টেলিভিশনের জেলা প্রতিনিধি বেলায়েত হোসেনসহ নব নির্বাচিত কামিটির অন্যান্য সদস্যরা।
দায়িত্ব গ্রহণের পর নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক সংগঠনকে আরও গতিশীল ও কার্যকর করতে সবার সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন। এ সময় নবগঠিত কার্যনির্বাহী কমিটির সদস্যদের নিয়ে একটি পরিচিতি সভা ও আনন্দ ভ্রমণের আয়োজনের বিষয়ে আলোচনা করেন।
সভায় সংগঠনের সদস্যরা নতুন কমিটির সফলতা কামনা করেন এবং সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি ও পারস্পরিক সৌহার্দ্য বজায় রাখতে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।