• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন
Headline
কর্মদক্ষতার স্বীকৃতি, ট্রাফিক উত্তর বিভাগের কল্যাণ সভায় পুরস্কৃত হলেন সেরা পুলিশ সদস্যরা ঠাকুরগাঁও-১ উপ-নির্বাচন বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীনের ভূমিধস জয় প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক  ডিজেল, পেট্রোল ও অকটেনের দাম অপরিবর্তিত থাকছে নোয়াখালীতে অস্ত্র তৈরির কারিগর গ্রেপ্তার, বন্দুক ও সরঞ্জাম উদ্ধার যুবদল আপনাদের প্রতিদ্বন্দ্বী নয়, ভাই: বিএনপি নেতাদের সহযোগিতার আহ্বান মুন্নার টয়োটার প্রথম প্রাইভেট কারে উঠলেন প্রধানমন্ত্রী মদিনার যে স্থানে নবী কারিম (সা.) তিনটি দোয়া করেছিলেন সৌদি আরবে প্রবাসী শ্রমিকদের ওপর বর্বর নির্যাতন, মৃত্যুদন্ড ও শিরশ্ছেদ বন্ধ করুন শ্রমিক বিক্ষোভ সমাবেশে সাইফুল হক উৎসবমুখর পরিবেশে ঠাকুরগাঁও-১ উপনির্বাচনের ভোটগ্রহণ সম্পন্ন 

মৌলভীবাজারে বন্যা দূর্গত এলাকায় ক্ষতিগ্রস্ত ও অসহায় মানুষের মাঝে ত্রাণ বিতরণ

মৌলভীবাজার প্রতিনিধি / ৮৮ Time View
Update : শনিবার, ১১ জুলাই, ২০২৬

মৌলভীবাজারে বন্যা দূর্গত এলাকায় ক্ষতিগ্রস্ত ও অসহায় মানুষের মাঝে রেড ক্রিসেন্ট সোসাইটির পক্ষ থেকে জরুরি ত্রাণ সহায়তা প্রদান করা হয়েছে।
শনিবার বিকেলে রাজনগর উপজেলার টেংরা ইউনিয়নের কোনাগাও গ্রামে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির (BDRCS) চেয়ারম্যান সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার মো. আবদুস সালাম ত্রাণ বিতরণ করেন।
এসময় মৌলভীবাজার জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল, জেলা পরিষদ প্রশাসক মিজানুর রহমান মিজান, রাজনগর উপজেলা নির্বাহী অফিসার বিপুল সরকার, কেন্দ্রীয় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী, জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুল করিম ময়ূন ও সদস্য সচিব আব্দুর রহিম রিপন, কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি মৌলভীবাজার জেলা যুবদলের সভাপতি জাকির হোসেন উজ্জল, রেড ক্রিসেন্ট সোসাইটি জেলা ইউনিটের সম্পাদক মিছবাউর রহমান, উপজেলা বিএনপির সভাপতি নরুল ইসলাম সেলন সহ জেলা বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


চেয়ারম্যান বলেন, রেড ক্রিসেন্ট সোসাইটি নিয়মিতভাবে সারাদেশে দুর্যোগে ক্ষতিগ্রস্ত ও অসহায় মানুষের মাঝে জরুরি ত্রাণ সহায়তা, শুকনো খাবার ও পুনর্বাসন সামগ্রী বিতরণ কার্যক্রম পরিচালনা করে থাকে। সাম্প্রতিক বন্যা ও অন্যান্য দুর্যোগেও সংস্থার স্বেচ্ছাসেবকরা স্থানীয় ইউনিটের মাধ্যমে ক্ষতিগ্রস্ত এলাকায় সক্রিয়ভাবে ত্রাণ পৌঁছে দিচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category