• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৪:২৯ পূর্বাহ্ন
Headline
কর্মদক্ষতার স্বীকৃতি, ট্রাফিক উত্তর বিভাগের কল্যাণ সভায় পুরস্কৃত হলেন সেরা পুলিশ সদস্যরা ঠাকুরগাঁও-১ উপ-নির্বাচন বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীনের ভূমিধস জয় প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক  ডিজেল, পেট্রোল ও অকটেনের দাম অপরিবর্তিত থাকছে নোয়াখালীতে অস্ত্র তৈরির কারিগর গ্রেপ্তার, বন্দুক ও সরঞ্জাম উদ্ধার যুবদল আপনাদের প্রতিদ্বন্দ্বী নয়, ভাই: বিএনপি নেতাদের সহযোগিতার আহ্বান মুন্নার টয়োটার প্রথম প্রাইভেট কারে উঠলেন প্রধানমন্ত্রী মদিনার যে স্থানে নবী কারিম (সা.) তিনটি দোয়া করেছিলেন সৌদি আরবে প্রবাসী শ্রমিকদের ওপর বর্বর নির্যাতন, মৃত্যুদন্ড ও শিরশ্ছেদ বন্ধ করুন শ্রমিক বিক্ষোভ সমাবেশে সাইফুল হক উৎসবমুখর পরিবেশে ঠাকুরগাঁও-১ উপনির্বাচনের ভোটগ্রহণ সম্পন্ন 

আদমদীঘিতে বৈরী আবহাওয়া ও বৃষ্টির কারনে কৃষিতে ক্ষতির প্রভাব

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি / ৩২ Time View
Update : শুক্রবার, ১০ জুলাই, ২০২৬

বগুড়ার আদমদীঘিতে টানা বৃষ্টি আর বৈরী আবহাওয়ার মারাত্মক প্রভাব পড়তে শুরু করেছে কৃষিতে। এরই মধ্যে জমিতে পানি জমে ক্ষতি হতে শুরু করেছে বীজতলাসহ মরিচ গাছ, মুলা, শিম, লাউ, কদু, করলা, পোটল, বেগুন, শশার পাশাপাশি অন্যান্য সবজির ফসল। নিচু এলাকার জমিতে সমস্যা সবচেয়ে বেশি। এমন অবস্থা অব্যাহত থাকলে বীজতলা নষ্ট সহ সব সবজির ফলন কমে যেতে পারে বলে আশঙ্কা কৃষকদের। এছাড়াও ড্রেনেজ ব্যবস্থা না থাকায় আদমদীঘি উপজেলা ক্যাম্পাস চত্বরের খাদ্য গুদাম, শিক্ষা অফিস ও জন স্বাস্থ্য প্রকৌশলী চত্বরে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে।
উপজেলার কেশরতা, ডালম্বা, কোমারপুর, জিনইর, শালগ্রাম, আমইল, কোমারভোগ সহ বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, বৈরী আবহাওয়া ও মষুলধারে বৃষ্টিতে বীজতলা নষ্ট সহ সবজি চাষিরা মারাত্মক ক্ষতির সম্মুখীন হয়ে পড়েছে। এসব এলাকায় কাঁচা মরিচ, শিম, লাউ, পটোল, বেগুন, শসা, মুলা, শশা সহ বিভিন্ন ধরনের সবজি চাষ হয়।
চলতি মৌসুমে আদমদীঘি উপজেলার ছয়টি ইউনিয়ন ও একটি পৌর সভায় প্রায় ৩৫০ হেক্টর জমিতে বিভিন্ন সবজি এবং ৫৫ হেক্টর জমিতে মরিচ আবাদ হয়েছে। হঠাৎ করে বৈরী আবহাওয়া ও মুষলধারে বৃষ্টি হওয়াতে সবজি ক্ষেতে পানি জমে প্রচুর ফসলের ক্ষতি হয়েছে। কোমারপুর গ্রামের কৃষক শহিদুল ইসলাম বলেন, ২০ শতক জমিতে ৩৫ হাজার টাকা খরচ করে মরিচ গাছ লাগিয়েছিলাম। মাত্র ৩০ হাজার টাকার মরিচ বিক্রি করেছি। হঠাৎ বৃষ্টিতে মরিচ ক্ষেত পানির নিচে তলিয়ে যাওয়াতে মরিচ গাছে পচন ধরতে শুরু করেছে। ফলে কেউ কেউ তাড়াহুড়ো করে মরিচ তুলে ফেলছে। এমন চললে বাজারে মরিচের সংকট দেখা দেবে, তাতে বাজারে দাম বাড়বে। আমইল গ্রামের কৃষক নুর ইসলাম জানান, প্রচুর বৃষ্টি হওযায় তার নিচু সবজি ক্ষেতে গুলো পানি জমে পোটল, মুলা, শশা গাছ গুলো নষ্ট হয়ে যাচ্ছে।
আদমদীঘি উপজেলা কৃষি অফিসার রবিউল ইসলাম জানান, ক্ষেত থেকে পানি দ্রুত অপসারণ করা না গেলে মরিচ গাছ সহ সবজি ক্ষেতে ছত্রাকের আক্রমণ হতে পারে। মারা যেতে পারে গাছগুলো। এ জন্য কৃষকদের জমির পানি দ্রুত নিষ্কাশনের জন্য কৃষি অফিস থেকে পরামর্শা দেয়া হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category