• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৩৩ অপরাহ্ন
Headline
মিরপুরে ফুটপাত দখলমুক্ত করতে বিকেলে ফের অভিযান বিএনপি-ছাত্রদলের দুর্দিনের বহু কাণ্ডারীও ভুক্তভোগী হচ্ছেন: নাহিদ ইসলাম কালিয়ায় বিশ্ব হাত ধোঁয়া দিবস ২০২৬ পালন। ৩৭তম বিসিএসের শিক্ষা ক্যাডারের প্রভাষক পদের পদোন্নতি অগ্রগতি কতদূর? ঝালকাঠিতে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত মৌলভীবাজারে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপিত, আহতদের মাঝে অনুদান বিতরণ সরকারি বেতন দিতে ৫ হাজার কোটি টাকা ঋণ নিচ্ছে সরকার এতিমখানার ইলিশ ভাগাভাগি করে নিলেন মাদ্রাসাশিক্ষকসহ দুজন, জরিমানা ৮০ হাজার ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য  সরকার-বিএনপি গ্রহণ করেনি সৌদি আরবের তেল শোধনাগারে হামলা, বিশ্ববাজারে বাড়ল তেলের দাম

নাটোরে তালা ভেঙে জেলা আওয়ামী লীগ সভাপতির বাড়িতে দুর্ধর্ষ চুরি

নাটোর প্রতিনিধি / ৩৯ Time View
Update : বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬

নাটোর শহরের কানাইখালি মহল্লায় কার্যক্রম নিষিদ্ধ জেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল ইসলামের দীর্ঘদিন ধরে তালাবদ্ধ থাকা বাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। দুর্বৃত্তরা বাড়ির একাধিক তালা ভেঙে ভেতরে প্রবেশ করে স্বর্ণালংকার, টেলিভিশন, বৈদ্যুতিক ফ্যান, সাবমারসিবল পাম্প, ফ্রিজের কম্প্রেসারসহ বিপুল পরিমাণ মালামাল চুরি করে নিয়ে গেছে। বুধবার রাতের কোনো একসময় এ ঘটনা ঘটে বলে ধারণা করা হচ্ছে।
চুরির খবর পেয়ে বৃহস্পতিবার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের এক স্বজন নাটোর সদর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
জানা গেছে, ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের পর রাজনৈতিক পটপরিবর্তনের কারণে সিরাজুল ইসলাম ও তাঁর পরিবারের সদস্যরা ওই বাড়ি ছেড়ে অন্যত্র বসবাস করছেন। এরপর থেকে বাড়িটি তালাবদ্ধ অবস্থায় ছিল। দীর্ঘদিন ধরে কেউ না থাকায় বাড়িটি অরক্ষিত হয়ে পড়ে।
সিরাজুল ইসলাম মুঠোফোনে জানান, বুধবার রাতে প্রতিবেশীদের কাছ থেকে চুরির খবর পেয়ে তাঁর স্ত্রী বাড়িতে গিয়ে দেখেন, দুর্বৃত্তরা বাড়ির সব তালা ভেঙে ভেতরে প্রবেশ করেছে। ঘরের বিভিন্ন কক্ষ তছনছ করে মূল্যবান মালামাল নিয়ে গেছে।
তিনি দাবি করেন, চুরি হওয়া মালামালের মধ্যে রয়েছে প্রায় ৫ ভরি স্বর্ণালংকার, একটি ৫০ ইঞ্চি রঙিন টেলিভিশন, ১০টি বৈদ্যুতিক ফ্যান, একটি সাবমারসিবল পাম্প, দুটি ফ্রিজের কম্প্রেসার এবং বিপুল পরিমাণ বৈদ্যুতিক তার। এসব মালামালের বাজারমূল্য কয়েক লাখ টাকা হতে পারে বলে পরিবারের দাবি।
সিরাজুল ইসলামের জামাতা মাসুদুর রহমান বলেন, “বাড়িতে এখন তেমন কিছুই অবশিষ্ট নেই। আমাদের ধারণা, এক রাতে নয়, কয়েক দিন ধরে পরিকল্পিতভাবে বিভিন্ন সময় বাড়ি থেকে মালামাল সরানো হয়েছে। দীর্ঘদিন বাড়িটি ফাঁকা থাকায় দুর্বৃত্তরা সুযোগ নিয়েছে।”
এ ঘটনায় স্থানীয়দের মধ্যেও উদ্বেগ দেখা দিয়েছে। তাদের মতে, দীর্ঘদিন ধরে পরিত্যক্ত বা তালাবদ্ধ বাড়িগুলো চোরচক্রের টার্গেটে পরিণত হচ্ছে। নিয়মিত টহল ও নজরদারি জোরদার করার দাবি জানিয়েছেন তারা।
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান বলেন, খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বাড়িটি দীর্ঘদিন ধরে অরক্ষিত ও জনশূন্য ছিল। লিখিত অভিযোগ পাওয়ার পর বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে । ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।
পুলিশ জানিয়েছে, আশপাশের এলাকার তথ্য সংগ্রহ, সম্ভাব্য সাক্ষীদের জিজ্ঞাসাবাদ এবং প্রয়োজনীয় অন্যান্য তথ্য-উপাত্ত যাচাই করে চুরির রহস্য উদ্‌ঘাটনের চেষ্টা চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category