• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:০১ অপরাহ্ন
Headline
মিরপুরে ফুটপাত দখলমুক্ত করতে বিকেলে ফের অভিযান বিএনপি-ছাত্রদলের দুর্দিনের বহু কাণ্ডারীও ভুক্তভোগী হচ্ছেন: নাহিদ ইসলাম কালিয়ায় বিশ্ব হাত ধোঁয়া দিবস ২০২৬ পালন। ৩৭তম বিসিএসের শিক্ষা ক্যাডারের প্রভাষক পদের পদোন্নতি অগ্রগতি কতদূর? ঝালকাঠিতে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত মৌলভীবাজারে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপিত, আহতদের মাঝে অনুদান বিতরণ সরকারি বেতন দিতে ৫ হাজার কোটি টাকা ঋণ নিচ্ছে সরকার এতিমখানার ইলিশ ভাগাভাগি করে নিলেন মাদ্রাসাশিক্ষকসহ দুজন, জরিমানা ৮০ হাজার ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য  সরকার-বিএনপি গ্রহণ করেনি সৌদি আরবের তেল শোধনাগারে হামলা, বিশ্ববাজারে বাড়ল তেলের দাম

বিএনপি নেতার কাছে যুবদল নেতার ৫ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ

লক্ষ্মীপুর প্রতিনিধি / ৮৪ Time View
Update : বুধবার, ১ জুলাই, ২০২৬

ছবি: বর্তমান বাংলাদেশ

লক্ষ্মীপুরের রায়পুরে এক বিএনপি নেতার কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে স্থানীয় এক যুবদল নেতার বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত সাবেক যুবদল নেতা জাকির হোসেন ও তার সহযোগীদের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী বিএনপি নেতা।

বুধবার (১ জুলাই) দুপুরে রায়পুর উপজেলার চরবংশী গ্রামে আয়োজিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন উত্তর চরবংশী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. শাহজাহান কবিরাজ।

অভিযুক্ত জাকির হোসেন উত্তর চরবংশী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড যুবদলের সাবেক সাধারণ সম্পাদক।

সংবাদ সম্মেলনে বিএনপি নেতা শাহজাহান কবিরাজ বলেন, তিনি ৫৮ শতাংশ জমি ক্রয় করে পরে বিক্রি করেছেন। ওই জমি বিক্রির পর জাকির হোসেনসহ তার ভাই তোফাজ্জল, মুরাদ, ছিদ্দিক ও জাহেরের বিরুদ্ধে ৫ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ করেন তিনি।

তিনি অভিযোগ করে বলেন, এলাকায় জমি কেনাবেচা হলেই তারা সংশ্লিষ্টদের কাছ থেকে চাঁদা দাবি করে। চাঁদা না দিলে জমি দখলে নিতে বাধা দেওয়া হয়। প্রতিবাদ করলে হামলা ও মামলার মাধ্যমে হয়রানি করা হয়।

সংবাদ সম্মেলনে শাহজাহান কবিরাজের সঙ্গে তার অংশীদার মনির হাজী, খোকন ফরাজী, হাসান কবিরাজ ও কামাল আকঞ্জী উপস্থিত ছিলেন।

তবে অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত যুবদল নেতা জাকির হোসেন। তিনি বলেন, আমরাও ওই এলাকায় জমি কিনেছি। এখন শাহজাহান বলছেন তারাও জমি কিনেছেন। এ নিয়ে আমাদের মধ্যে বিরোধ রয়েছে। তাদের কাছ থেকে চাঁদা চাইব কেন? চাঁদা দাবির অভিযোগ সম্পূর্ণ মিথ্যা এবং আমাকে ফাঁসানোর জন্য পরিকল্পিতভাবে করা হয়েছে।

এ বিষয়ে রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মিয়া বলেন, এ ঘটনায় কেউ কোনো অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category