• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:২৪ অপরাহ্ন
Headline
বিএনপি-ছাত্রদলের দুর্দিনের বহু কাণ্ডারীও ভুক্তভোগী হচ্ছেন: নাহিদ ইসলাম কালিয়ায় বিশ্ব হাত ধোঁয়া দিবস ২০২৬ পালন। ৩৭তম বিসিএসের শিক্ষা ক্যাডারের প্রভাষক পদের পদোন্নতি অগ্রগতি কতদূর? ঝালকাঠিতে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত মৌলভীবাজারে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপিত, আহতদের মাঝে অনুদান বিতরণ সরকারি বেতন দিতে ৫ হাজার কোটি টাকা ঋণ নিচ্ছে সরকার এতিমখানার ইলিশ ভাগাভাগি করে নিলেন মাদ্রাসাশিক্ষকসহ দুজন, জরিমানা ৮০ হাজার ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য  সরকার-বিএনপি গ্রহণ করেনি সৌদি আরবের তেল শোধনাগারে হামলা, বিশ্ববাজারে বাড়ল তেলের দাম সমৃদ্ধ ভবিষ্যতের জন্য ঢাকা-টোকিও সম্পর্ক সুদৃঢ় করার আহ্বান প্রধানমন্ত্রীর

টানা ভারী বৃষ্টিতে মৌলভীবাজারে আবারও জলাবদ্ধতা: পানিবন্দি শতাধিক মানুষ, প্রশাসনের তৎপরতা নিয়ে প্রশ্ন

মনজু বিজয় চৌধুরী, মৌলভীবাজার / ৩৭ Time View
Update : বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬

টানা ভারী বৃষ্টিপাতে মৌলভীবাজার পৌর এলাকায় আবারও জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। ওয়ার্ডসহ বিভিন্ন এলাকায় পানি জমে প্রায় ৬০০ মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। কোথাও হাঁটু, কোথাও কোমরসমান পানি জমে জনজীবন কার্যত স্থবির হয়ে পড়েছে। শহরের একমাত্র পানি নিষ্কাশনের পথ কোদালি ছড়া। খালটি পরিষ্কার না করায় পানি ধারণ ও নিষ্কাশন ক্ষমতা কমে গেছে।
জানা যায়, পৌরসভার ৯টি ওয়ার্ডে রয়েছে, পৌরসভার ৯টি ওয়াডেরর্ মধ্যে পৌরসভার ১ ও ২ ৪ ৫ নম্বর ওয়ার্ডে পৌর এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে।
স্থানীয়দের অভিযোগ, ড্রেন ও নালা দীর্ঘদিন অপরিষ্কার থাকায় বৃষ্টির পানি নামার পথ না পেয়ে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এতে ঘরবাড়ি, দোকানপাট ও নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র ক্ষতির মুখে পড়েছে। সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো, এমন পরিস্থিতিতেও মৌলভীবাজার পৌরসভার দৃশ্যমান কোনো তৎপরতা নেই বলে অভিযোগ করছেন ভুক্তভোগীরা।
মঙ্গলবার ২৮ এপ্রিল দুপুরে সরেজমিনে দেখা যায়,পৌরসভার শহরের লেইক রোড়, সৈয়দ মুজতবা আলী সড়ক, এম সাইফুর রহমান সড়ক, গবিন্দশ্রী সড়ক, ধরকাপন সড়ক, পূর্ব গির্জাপাড়া,পশ্চিমবাজার রোড, ওয়াপদা রোডসহ এই দৃশ্য।
পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্রে জানা গেছে, গত ৪৮ ঘণ্টায় উজানে এবং মৌলভীবাজার জেলায় রেকর্ড পরিমাণ বৃষ্টিপাত হয়েছে।
একজন স্থানীয় বাসিন্দা নয়ন দাশ বলেন, “সামান্য বৃষ্টি হলেই আমাদের এলাকায় পানি জমে যায়। এবার টানা বৃষ্টিতে ঘরে কোমরসমান পানি উঠেছে। ছোট ছোট বাচ্চা ও বৃদ্ধদের নিয়ে চরম দুর্ভোগে আছি।”
আরেকজন ব্যবসায়ী সাইফুল ইসলাম বলেন, “দোকানের মালামাল পানিতে নষ্ট হয়ে যাচ্ছে। ড্রেন পরিষ্কার না করায় প্রতি বছর একই সমস্যায় পড়তে হচ্ছে।”
পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা রুবেল মিয়া ভুক্তভোগী বলেন, “প্রতি বছর বর্ষা এলেই একই সমস্যার মুখোমুখি হতে হয়। এবার টানা বৃষ্টিতে ঘরে পানি ঢুকে পড়েছে। কিন্তু এখনো কাউকে সাহায্যে আসতে দেখিনি।”
পশ্চিমবাজারে কাশ্মীর জুয়েলার্স এর ব্যবসায়ী জানান,“দোকানের মালামাল পানিতে নষ্ট হয়ে যাচ্ছে। ড্রেন পরিষ্কার না করায় প্রতি বছর একই সমস্যায় পড়তে হচ্ছে।”
প্রতি বছর একই সমস্যার পুনরাবৃত্তি হওয়ায় নগর পরিকল্পনা ও রক্ষণাবেক্ষণের ঘাটতি নিয়ে প্রশ্ন তুলছেন সচেতন মহল। দ্রুত পানি নিষ্কাশন, ক্ষতিগ্রস্তদের সহায়তা এবং টেকসই সমাধানে কার্যকর উদ্যোগ এখন সময়ের দাবি বলে মনে করছেন।
এ বিষয়ে মৌলভীবাজার পৌরসভার পৌর প্রশাসক রুবেল আহমদ জানান,“টানা ভারী বৃষ্টিপাতের কারণে পৌরসভার কয়েকটি এলাকায় সাময়িক জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। পানি দ্রুত নিষ্কাশনের জন্য আমাদের কর্মীরা ইতোমধ্যে মাঠে কাজ শুরু করেছেন। আমরা পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করছি এবং ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। আশা করছি, আবহাওয়া স্বাভাবিক হলে অল্প সময়ের মধ্যেই জলাবদ্ধতা পরিস্থিতির উন্নতি হবে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category