• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন
Headline
নলডাঙ্গায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত, গুরুত্ব পেল জনসচেতনতা যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী মাহমুদুল আলমের উদ্যোগে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার, সেলাই মেশিন ও ক্রাচ বিতরণ সান্তাহার পৌর যুবদলের উদ্যোগে নানা আয়োজনে ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত দুই বছরের মধ্যে স্বাস্থ্যখাতে আমূল পরিবর্তনের লক্ষ্য: স্বাস্থ্যমন্ত্রী বাংলাদেশের ৫ অগ্রাধিকার খাতে জাপানি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর বিশ্ববিদ্যালয়গুলোকে উদ্যোক্তা সৃষ্টিতে কার্যকর ভূমিকা রাখতে হবে: রাষ্ট্রপতি  বাংলাদেশে বিনিয়োগ ও বাণিজ্য সম্প্রসারণে সুইজারল্যান্ডের প্রতি রাষ্ট্রপতির আহ্বান বাংলাদেশের রপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী  বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়ন ও বিনিয়োগ বৃদ্ধিতে আগ্রহী জাপান উন্নত বাংলাদেশ গড়তে প্রবাসী-দেশবাসীকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

বড়লেখা সীমান্তে বিজিবির বিশেষ অভিযানে অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার

বড়লেখা মৌলভীবাজার প্রতিনিধি / ৭৭ Time View
Update : বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার ডিমাই সীমান্ত এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র ও উচ্চক্ষমতাসম্পন্ন বিস্ফোরক উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত সামগ্রীর মধ্যে রয়েছে তিনটি বিদেশি পিস্তল, ২৩টি উচ্চ বিস্ফোরক টিউব (পাওয়ারজেল-৯), ২৪টি ডেটোনেটর, ১৫ মিটার ডেটোনেটর কর্ড এবং দুটি কুকরি।
বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, একটি সংঘবদ্ধ অস্ত্র চোরাচালানকারী চক্র পার্শ্ববর্তী দেশ থেকে সীমান্তপথে দেশের অভ্যন্তরে অবৈধ অস্ত্র ও বিস্ফোরক প্রবেশ করানোর পরিকল্পনা করছে। চক্রটি সীমান্ত এলাকার দুর্গম পাহাড়ি ও ঘন জঙ্গলাকীর্ণ ভূখণ্ডকে কাজে লাগিয়ে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজর এড়িয়ে তাদের অপতৎপরতা চালানোর চেষ্টা করছিল।
এ তথ্যের ভিত্তিতে ৫২ বিজিবি তাৎক্ষণিকভাবে সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে এবং সম্ভাব্য রুটগুলোতে বিশেষ টহল ও অভিযান পরিচালনা করে। এরই ধারাবাহিকতায় বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আতাউর রহমানের নেতৃত্বে বড়লেখা সীমান্তের ডিমাই এলাকায় একটি বিশেষ অভিযান চালানো হয়।
অভিযানের একপর্যায়ে সন্দেহভাজন চোরাচালানকারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে বিজিবি সদস্যরা ঘটনাস্থল তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় তিনটি বিদেশি পিস্তল, ২৩টি উচ্চ বিস্ফোরক টিউব, ২৪টি ডেটোনেটর, ১৫ মিটার ডেটোনেটর কর্ড ও দুটি কুকরি উদ্ধার করে।
৫২ বিজিবির অধিনায়ক লে: কর্নেল মো: আতাউর রহমান বলেন,
উদ্ধারকৃত অস্ত্র ও বিস্ফোরক সামগ্রীর উৎস, গন্তব্য এবং এর সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারের লক্ষ্যে প্রয়োজনীয় আইনগত ও গোয়েন্দা কার্যক্রম চলমান রয়েছে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category