• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১১:৩৭ অপরাহ্ন
Headline
কর্মদক্ষতার স্বীকৃতি, ট্রাফিক উত্তর বিভাগের কল্যাণ সভায় পুরস্কৃত হলেন সেরা পুলিশ সদস্যরা ঠাকুরগাঁও-১ উপ-নির্বাচন বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীনের ভূমিধস জয় প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক  ডিজেল, পেট্রোল ও অকটেনের দাম অপরিবর্তিত থাকছে নোয়াখালীতে অস্ত্র তৈরির কারিগর গ্রেপ্তার, বন্দুক ও সরঞ্জাম উদ্ধার যুবদল আপনাদের প্রতিদ্বন্দ্বী নয়, ভাই: বিএনপি নেতাদের সহযোগিতার আহ্বান মুন্নার টয়োটার প্রথম প্রাইভেট কারে উঠলেন প্রধানমন্ত্রী মদিনার যে স্থানে নবী কারিম (সা.) তিনটি দোয়া করেছিলেন সৌদি আরবে প্রবাসী শ্রমিকদের ওপর বর্বর নির্যাতন, মৃত্যুদন্ড ও শিরশ্ছেদ বন্ধ করুন শ্রমিক বিক্ষোভ সমাবেশে সাইফুল হক উৎসবমুখর পরিবেশে ঠাকুরগাঁও-১ উপনির্বাচনের ভোটগ্রহণ সম্পন্ন 

রাণীনগরে মোটরসাইকেল ডাকাতির চেষ্টা, ডাকাত দলের তিন সদস্য গ্রেফতার

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি / ১৪২ Time View
Update : শনিবার, ২০ জুন, ২০২৬

নওগাঁর রাণীনগর উপজেলার “রাণীনগর-আত্রাই” আঞ্চলিক মহাসড়কের গোনা মোড় এলাকায় মোটরসাইকেল ডাকাতির চেষ্টাকালে ডাকাত দলের তিন সদস্যকে গ্রেফতার করেছে থানা পুলিশ। শুক্রবার রাতে ধাওয়া করে উপজেলা সদরের খট্টেশ্বর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত তিনজন হলেন, নওগাঁ সদরের চন্ডিপুর উত্তর সরদারপাড়া গ্রামের সেন্টু হোসেনের ছেলে ফয়সাল হোসেন (২১), আদমদীঘি উপজেলার ছাতিয়ানগ্রামের ফিরোজ মন্ডলের ছেলে সানা মন্ডল (২২) ও একই গ্রামের মসিদুল ইসলামের ছেলে রাব্বী হাসান (১৯)।

পুলিশ জানায়, শুক্রবার রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে উপজেলার গোনা গ্রামের মাহাবুব নামে এক যুবক মোটরসাইলে নিয়ে নিজ গ্রামের রাস্তা থেকে “রাণীনগর-আত্রাই” আঞ্চলিক মহাসড়কের গোনা মোড় এলাকায় পৌঁছালে ৮ জনের ডাকাত দল তার মোটরসাইকেল ডাকাতির চেষ্টা করে। এ সময় মাহাবুরের ডাক-চিৎকারে এলাকার লোকজন বেড়িয়ে এসে ডাকাত দলের সদস্যদের ধাওয়া করে থানা পুলিশকে খবর দেয়। পুলিশ সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে গিয়ে স্থানীয় লোকজনের সহযোগীতা নিয়ে ধাওয়া করে ডাকাত দলের ওই তিন সদস্যকে গ্রেফতার করে। এ সময় ডাকাত দলের আরও ৫ সদস্য পালিয়ে যায়।

পুলিশ আরও জানায়, গ্রেফতারকালে তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র একটি চাকু ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

রাণীনগর থানার ওসি মো. জাকারিয়া মন্ডল বলেন, এ ঘটনায় রাতেই গ্রেফতার তিনজনের নাম উল্লেখসহ ৫জনকে অজ্ঞাতনামা আসামি করে রাণীনগর থানায় ডাকাতির চেষ্টা মামলা রুজু হয়েছে। গ্রেফতারকৃত তিনজনকে শবিবার আদালতে প্রেরণ করেছে পুলিশ। মামলার অন্যান্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category