“করব মোরা ফল চাষ, সংরক্ষণ কবর বারো মাস” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর রাণীনগরে জাতীয় ফল উৎসব অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এই ফল উৎসবের আয়োজন করে।
উৎসবস্থলে প্রবেশ করতেই চোখে পড়ে- সারি সারি দেশীয় ফলের সমারোহ। সেখানে আম, কাঁঠাল, লিচু, ড্রাগন, কালোজাম, জামরুল, পেয়ারা, পেপে, কলা, খেজুর, তরমুজ, আঙ্গুরসহ ৩৭ জাতের মৌসুমি ফল দিয়ে সাজানো হয় আকর্ষণীয় প্রদর্শনী। প্রদর্শনীতে প্রতিটি ফলের পুষ্টিগুণ, উৎপাদন পদ্ধতি ও অর্থনৈতিক গুরুত্বও দর্শনার্থীদের সামনে তুলে ধরা হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা মোস্তাকিমা খাতুনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাকিবুল হাসান।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) ইসমাইল হোসেন, উপজেলা সমবায় কর্মকর্তা মো. জাফরুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তাবায়ন কর্মকর্তা নজরুল ইসলাম, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা পলাশ চন্দ্র দেবনাথ, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জাহিদুল ইসলাম, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক নয়ন খাঁন লুলু, সাংগঠনিক সম্পাদক মেজবাউল হক লিটন প্রমুখ।