ময়মনসিংহ নগরীতে নির্মানাধীন একটি ভবন থেকে পড়ে দুজন শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার (১৭ জুন) বিকেলে নগরীর কলেজ রোড এলাকায় এঘটনা ঘটে।
নিহত দুজনের নাম মো. মাসুদ মিয়া (৩০) ও সিয়াম মিয়া (২৪)। এদের মধ্যে মাসুদ ঝিনাইদহ ও সিয়াম চাঁপাইনবাবগঞ্জের বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নগরের কলেজ রোড এলাকায় এনায়েত হোসেন চৌধুরী টাওয়ার নামে একটি দশতলা ভবনের নির্মাণ কাজ চলছে প্রায় ৩ বছর ধরে। প্রায় সাড়ে ৮ শতক জমিতে ১০ তলা ভবনটির কাজ চলছিল৷ আজ বুধবার দুপুরে ৩ টার দিকে ভবনের অষ্টম তলায় কাজ করার সময় দুই শ্রমিক নিচে পড়ে যায়। পরে তাদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তৃব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। আমরা ভবনটির নেত্রকোনা মেডিকেল কলেজের প্রভাষক রফিকুল ইসলাম হলেও ঠিকাদারী প্রতিষ্ঠানের মাধ্যমে নির্মাণকাজ চলছিল।
ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শিবিরুল ইসলাম বলেন, নিহত দুই শ্রমিকের মরদেহ উদ্ধার করে মর্গে রাখা হয়েছে। নিহতদের পরিবার আসার পর প্রয়োজনীয় আইনিপদক্ষেপ নেওয়া হবে।