• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৩:২৪ পূর্বাহ্ন
Headline
কর্মদক্ষতার স্বীকৃতি, ট্রাফিক উত্তর বিভাগের কল্যাণ সভায় পুরস্কৃত হলেন সেরা পুলিশ সদস্যরা ঠাকুরগাঁও-১ উপ-নির্বাচন বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীনের ভূমিধস জয় প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক  ডিজেল, পেট্রোল ও অকটেনের দাম অপরিবর্তিত থাকছে নোয়াখালীতে অস্ত্র তৈরির কারিগর গ্রেপ্তার, বন্দুক ও সরঞ্জাম উদ্ধার যুবদল আপনাদের প্রতিদ্বন্দ্বী নয়, ভাই: বিএনপি নেতাদের সহযোগিতার আহ্বান মুন্নার টয়োটার প্রথম প্রাইভেট কারে উঠলেন প্রধানমন্ত্রী মদিনার যে স্থানে নবী কারিম (সা.) তিনটি দোয়া করেছিলেন সৌদি আরবে প্রবাসী শ্রমিকদের ওপর বর্বর নির্যাতন, মৃত্যুদন্ড ও শিরশ্ছেদ বন্ধ করুন শ্রমিক বিক্ষোভ সমাবেশে সাইফুল হক উৎসবমুখর পরিবেশে ঠাকুরগাঁও-১ উপনির্বাচনের ভোটগ্রহণ সম্পন্ন 

রাণীনগরে গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি বর্তমান বাংলাদেশ / ১১২ Time View
Update : সোমবার, ৮ জুন, ২০২৬

নওগাঁর রাণীনগরে অভিযান চালিয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ রিপা খাতুন (২৪) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার সকালে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

এর আগে রোববার রাতে উপজেলা সদরের পূর্ব বালুভরা রেললাইন এলাকায় থানা পুলিশ অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত রিপা খাতুন উপজেলা সদরের পূর্ব বালুভরা রেললাইন এলাকার রেজাউল কাজী ওরফে লুক্কার মেয়ে।

রাণীনগর থানার ওসি মো. জাকারিয়া মন্ডল বলেন, সদরের রেললাইন এলাকায় লুক্কার পরিবারের সদস্যরা মাদক বেচা-কেনা করছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাতে পুলিশ তাদের বাড়িতে অভিযান চালায়। অভিযানে ৫০০ গ্রাম গাঁজা উদ্ধারসহ লুক্কার মেয়ে নারী মাদক ব্যবসায়ী রিপা খাতুনকে গ্রেফতার করে। রাতেই মাদক মামলা রুজু করে সোমবার সকালে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে। এই মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category