• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১২:৫৫ পূর্বাহ্ন
Headline
কর্মদক্ষতার স্বীকৃতি, ট্রাফিক উত্তর বিভাগের কল্যাণ সভায় পুরস্কৃত হলেন সেরা পুলিশ সদস্যরা ঠাকুরগাঁও-১ উপ-নির্বাচন বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীনের ভূমিধস জয় প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক  ডিজেল, পেট্রোল ও অকটেনের দাম অপরিবর্তিত থাকছে নোয়াখালীতে অস্ত্র তৈরির কারিগর গ্রেপ্তার, বন্দুক ও সরঞ্জাম উদ্ধার যুবদল আপনাদের প্রতিদ্বন্দ্বী নয়, ভাই: বিএনপি নেতাদের সহযোগিতার আহ্বান মুন্নার টয়োটার প্রথম প্রাইভেট কারে উঠলেন প্রধানমন্ত্রী মদিনার যে স্থানে নবী কারিম (সা.) তিনটি দোয়া করেছিলেন সৌদি আরবে প্রবাসী শ্রমিকদের ওপর বর্বর নির্যাতন, মৃত্যুদন্ড ও শিরশ্ছেদ বন্ধ করুন শ্রমিক বিক্ষোভ সমাবেশে সাইফুল হক উৎসবমুখর পরিবেশে ঠাকুরগাঁও-১ উপনির্বাচনের ভোটগ্রহণ সম্পন্ন 

ময়মনসিংহ ডিসি অফিসে ২ বিএনপি নেতার মারধর, অফিস সহকারি আহত

ময়মনসিংহ জেলা বর্তমান বাংলাদেশ প্রতিবেদক / ৭০ Time View
Update : সোমবার, ৮ জুন, ২০২৬

ছবি: বর্তমান বাংলাদেশ

ময়মনসিংহ জেলা প্রশাসকের (ডিসি) কার্যালয়ে দুই বিএনপি নেতার মধ্যে মারধরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ভাঙচুরও হয়েছে। এতে আহত হন জেলা প্রশাসক কার্যালয়ের অফিস সহকারি জনি (৩০)।

রবিবার (৭ জুন) বিকাল সাড়ে ৫টার ডিসি অফিসের দু’তলার বারান্দায় এই মারধরের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার সময় জেলা প্রশাসকের কক্ষ থেকে বের হচ্ছিলেন গৌরীপুর উপজেলা বিএনপির বহিস্কৃত সদস্য সচিব হাফেজ আজিজুল হক। একই সময়ে ডিসির কক্ষে প্রবেশ করছিলেন কোতোয়ালি থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন। এতে দু’জন মুখোমুখি হলে হাফিজ আজিজুলকে ‘বহিস্কৃত এবং ‘দালাল’ বলে গালি দেয় তোফাজ্জল। এ সময় দু’জনের মধ্যে হাতাহাতি এবং চরথাপ্পড়ের ঘটনা ঘটে। এ সময় হাফিজ আজিজুল ডিসির বারান্দায় থাকা ফুলের টব দিয়ে তোফাজ্জলকে আঘাতের চেষ্টা করে।

এতে ঘটনাস্থলে উপস্থিত জেলা প্রশাসনের কর্মকর্তাসহ ডিসি’র বডিগার্ড (পুলিশ সদস্য) মো: জাকির হোসেন, অফিস সহকারি জনিসহ উপস্থিত অন্যান্যরা এগিয়ে এসে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করে। এতে অফিস সহকারি জনি (৩০) হাতে আঘাতপ্রাপ্ত হয়।

ঘটনার বিষয়ে জানতে চাইলে হাফেজ আজিজুল হক এবং তোফাজ্জল হোসেন দু’জনেই খবরের সত্যতা নিশ্চিত করেছেন।

এ ঘটনায় অসন্তোষ প্রকাশ করে জেলা প্রশাসক (ডিসি) মো: সাইফুর রহমান বলেন, হঠাৎ এ ঘটনার সূত্রপাতে আমিসহ উপস্থিত অন্যরাও বিভ্রান্ত। এ ধরনের কর্মকাণ্ড দায়িত্বশীলদের কাছে কাম্য নয়।

এদিকে দুই বিএনপি নেতার এধরনের কাণ্ডে বিভ্রান্ত বিএনপি নেতারাও। তারা ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে তদন্তপূর্বক শাস্তির দাবি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category