• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন
Headline
নলডাঙ্গায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত, গুরুত্ব পেল জনসচেতনতা যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী মাহমুদুল আলমের উদ্যোগে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার, সেলাই মেশিন ও ক্রাচ বিতরণ সান্তাহার পৌর যুবদলের উদ্যোগে নানা আয়োজনে ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত দুই বছরের মধ্যে স্বাস্থ্যখাতে আমূল পরিবর্তনের লক্ষ্য: স্বাস্থ্যমন্ত্রী বাংলাদেশের ৫ অগ্রাধিকার খাতে জাপানি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর বিশ্ববিদ্যালয়গুলোকে উদ্যোক্তা সৃষ্টিতে কার্যকর ভূমিকা রাখতে হবে: রাষ্ট্রপতি  বাংলাদেশে বিনিয়োগ ও বাণিজ্য সম্প্রসারণে সুইজারল্যান্ডের প্রতি রাষ্ট্রপতির আহ্বান বাংলাদেশের রপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী  বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়ন ও বিনিয়োগ বৃদ্ধিতে আগ্রহী জাপান উন্নত বাংলাদেশ গড়তে প্রবাসী-দেশবাসীকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

পদ্মায় জেলের বড়শিতে মাছের বদলে উঠল কুমির

বর্তমান বাংলাদেশ ডেস্ক / ৫৬ Time View
Update : সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬

সংগৃহীত ছবি
পদ্মা নদীতে মাছ ধরার সময় জেলেদের হাজারি বড়শিতে একটি কুমির ধরা পড়েছে। সোমবার (২৭ এপ্রিল) সকাল ৭টার দিকে ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার সদর ইউনিয়নের কাজীবাড়ি ঘাট এলাকায় কুমিরটি ধরা পড়ে। বিষয়টি জানাজানি হলে কুমিরটি দেখতে শতাধিক মানুষ ঘাট এলাকায় ভিড় করেন।

জানা গেছে, পদ্মা নদীতে স্বপন বেপারী (৪০), সাগর বেপারী (৪৮), বিল্লাল খান (৬০) ও শেখ ইলিয়াস (৪০) নদীতে হাজারী বড়শি বসিয়ে মাছ ধরছিলেন।

জেলে শেখ ইলিয়াস জানান, কুমিরটি বড়শিতে ধরা পড়ার সময় ঘাটের পশ্চিম পাশে তারা আরো দুটি কুমির দেখতে পেয়েছেন। ওই দুটি কুমির আকারে আরো বড় ছিল।

স্বপন বেপারী জানান, কুমিরটি আটকা পড়ার পর দ্রুত উদ্ধার করে ঘাট এলাকায় আনা হয়েছে। পরে বন বিভাগকে খবর দেওয়া হয়েছে।

চরভদ্রাসন থানার এসআই কাজী রিপন হোসেন জানান, বিষয়টি জানার পর ওসির নির্দেশে যাতে কেউ বন্যপ্রাণীটিকে আঘাত করতে না পারে সেজন্য পুলিশ দ্রুত ঘাটপাড়ে অবস্থান নেয়।

চরভদ্রাসন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুরাইয়া মমতাজ জানান, বন বিভাগের বন্যপ্রাণী সংরক্ষণ কর্মকর্তাদের খবর দেওয়া হয়েছে। তারা এসে ওই কুমিরটি উদ্ধার করে নিয়ে যাবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category