• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:২৭ অপরাহ্ন
Headline
নলডাঙ্গায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত, গুরুত্ব পেল জনসচেতনতা যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী মাহমুদুল আলমের উদ্যোগে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার, সেলাই মেশিন ও ক্রাচ বিতরণ সান্তাহার পৌর যুবদলের উদ্যোগে নানা আয়োজনে ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত দুই বছরের মধ্যে স্বাস্থ্যখাতে আমূল পরিবর্তনের লক্ষ্য: স্বাস্থ্যমন্ত্রী বাংলাদেশের ৫ অগ্রাধিকার খাতে জাপানি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর বিশ্ববিদ্যালয়গুলোকে উদ্যোক্তা সৃষ্টিতে কার্যকর ভূমিকা রাখতে হবে: রাষ্ট্রপতি  বাংলাদেশে বিনিয়োগ ও বাণিজ্য সম্প্রসারণে সুইজারল্যান্ডের প্রতি রাষ্ট্রপতির আহ্বান বাংলাদেশের রপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী  বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়ন ও বিনিয়োগ বৃদ্ধিতে আগ্রহী জাপান উন্নত বাংলাদেশ গড়তে প্রবাসী-দেশবাসীকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

জীবিত জিয়ার চেয়েও শহীদ জিয়া আজ অনেক বেশি শক্তিশালী-হুইপ দুলু

Reporter Name / ৭০ Time View
Update : শনিবার, ৩০ মে, ২০২৬

বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ (সদর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে হত্যা করে তাঁর আদর্শকে কখনো মুছে ফেলা যায়নি। জীবিত জিয়ার চেয়েও শহীদ জিয়া আজ অনেক বেশি শক্তিশালী।”
শনিবার দুপুরে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী উপলক্ষে নাটোর জেলা বিএনপি আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নাটোর জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে জেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
দুলু বলেন, যারা ৪৫ বছর আগে জিয়াউর রহমানকে নির্মমভাবে হত্যা করেছিল, তারা ভেবেছিল বিএনপিকে নিশ্চিহ্ন করে দেওয়া যাবে। কিন্তু ইতিহাস প্রমাণ করেছে, বিএনপি আজ দেশের সবচেয়ে বড় রাজনৈতিক সংগঠনে পরিণত হয়েছে। দেশের মানুষ দলমত নির্বিশেষে বিএনপির প্রতি সমর্থন জানিয়েছে এবং দেশের উন্নয়ন ও গণতন্ত্র প্রতিষ্ঠায় দলটি কাজ করে যাচ্ছে।
তিনি আরও বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আদর্শ ধারণ করে বর্তমান নেতৃত্ব দেশ গঠনে কাজ করছে। দেশের মানুষের অধিকার, গণতন্ত্র এবং উন্নয়নের রাজনীতি প্রতিষ্ঠায় বিএনপি অঙ্গীকারবদ্ধ।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ও নাটোর-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল। তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনৈতিক দর্শন, স্বাধীনতা-পরবর্তী রাষ্ট্রগঠনে তাঁর ভূমিকা এবং দেশের উন্নয়নে অবদানের কথা তুলে ধরেন।
জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল আজিজ এমপির সভাপতিত্বে এবং সদস্য সচিব আসাদুজ্জামান আসাদের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জিল্লুর রহমান খান বাবুল চৌধুরী, সাইফুল ইসলাম আফতাব, মোস্তাফিজুর রহমান শাহিন, নাটোর পৌরসভার সাবেক মেয়র এমদাদুল হক আল মামুন ও কাজী শাহ আলম, নাটোর জজকোর্টের পিপি রুহুল আমিন তালুকদার টগর, জেলা বিএনপির সদস্য নাসিম উদ্দিন নাসিম, জেলা যুবদল সভাপতি এ হাই তালুকদার ডালিম, জেলা শ্রমিকদল সভাপতি আবু রায়হান ভুলু এবং জেলা ছাত্রদল সভাপতি কামরুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।
আলোচনা সভা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category