• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ন
Headline
কর্মদক্ষতার স্বীকৃতি, ট্রাফিক উত্তর বিভাগের কল্যাণ সভায় পুরস্কৃত হলেন সেরা পুলিশ সদস্যরা ঠাকুরগাঁও-১ উপ-নির্বাচন বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীনের ভূমিধস জয় প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক  ডিজেল, পেট্রোল ও অকটেনের দাম অপরিবর্তিত থাকছে নোয়াখালীতে অস্ত্র তৈরির কারিগর গ্রেপ্তার, বন্দুক ও সরঞ্জাম উদ্ধার যুবদল আপনাদের প্রতিদ্বন্দ্বী নয়, ভাই: বিএনপি নেতাদের সহযোগিতার আহ্বান মুন্নার টয়োটার প্রথম প্রাইভেট কারে উঠলেন প্রধানমন্ত্রী মদিনার যে স্থানে নবী কারিম (সা.) তিনটি দোয়া করেছিলেন সৌদি আরবে প্রবাসী শ্রমিকদের ওপর বর্বর নির্যাতন, মৃত্যুদন্ড ও শিরশ্ছেদ বন্ধ করুন শ্রমিক বিক্ষোভ সমাবেশে সাইফুল হক উৎসবমুখর পরিবেশে ঠাকুরগাঁও-১ উপনির্বাচনের ভোটগ্রহণ সম্পন্ন 

কাঁঠালিয়ায় উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত শফিকুল ইসলাম

ঝালকাঠি প্রতিনিধি বর্তমান বাংলাদেশ / ৫০ Time View
Update : বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬

জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ এর আওতায় ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলায় শ্রেষ্ঠ সহকারী শিক্ষক (পুরুষ) নির্বাচিত হয়েছেন কাঁঠালিয়া সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. শফিকুল ইসলাম। তিনি উপজেলার দত্তের পশুরিবুনিয়া গ্রামের মো. লাল মিয়ার বড় ছেলে। এছাড়াও তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয় এর ইংরেজি বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। কর্মক্ষেত্রে দীর্ঘদিন ধরে নিষ্ঠা, সততা ও সৃজনশীল শিক্ষাদান পদ্ধতির মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে মানসম্মত শিক্ষা নিশ্চিত করে শিক্ষক সমাজে বিশেষ সুনাম অর্জন করেছেন।

উপজেলা পর্যায়ের প্রাথমিক শিক্ষা পদক বাছাই কমিটির চূড়ান্ত মূল্যায়ন শেষে কমিটির সভাপতি উপজেলা নির্বাহী অফিসার মো. মকবুল হোসেন ও সদস্য সচিব উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার কেএম জামান স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

শিক্ষাক্ষেত্রে অসামান্য অবদান, উদ্ভাবনী পাঠদান পদ্ধতি এবং শিক্ষার মানোন্নয়নে নিরলস প্রচেষ্টার স্বীকৃতিস্বরূপ তিনি এ গৌরব অর্জন করেন। বিদ্যালয়ে আধুনিক ও যুগোপযোগী শিক্ষাদান পদ্ধতি প্রয়োগের মাধ্যমে শিক্ষার্থীদের কাছে তিনি অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছেন। তার এ সাফল্যে সহকর্মী, শিক্ষার্থী, অভিভাবকসহ স্থানীয় শিক্ষানুরাগীরা আনন্দ প্রকাশ ও অভিনন্দন জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category