• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন
Headline
কর্মদক্ষতার স্বীকৃতি, ট্রাফিক উত্তর বিভাগের কল্যাণ সভায় পুরস্কৃত হলেন সেরা পুলিশ সদস্যরা ঠাকুরগাঁও-১ উপ-নির্বাচন বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীনের ভূমিধস জয় প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক  ডিজেল, পেট্রোল ও অকটেনের দাম অপরিবর্তিত থাকছে নোয়াখালীতে অস্ত্র তৈরির কারিগর গ্রেপ্তার, বন্দুক ও সরঞ্জাম উদ্ধার যুবদল আপনাদের প্রতিদ্বন্দ্বী নয়, ভাই: বিএনপি নেতাদের সহযোগিতার আহ্বান মুন্নার টয়োটার প্রথম প্রাইভেট কারে উঠলেন প্রধানমন্ত্রী মদিনার যে স্থানে নবী কারিম (সা.) তিনটি দোয়া করেছিলেন সৌদি আরবে প্রবাসী শ্রমিকদের ওপর বর্বর নির্যাতন, মৃত্যুদন্ড ও শিরশ্ছেদ বন্ধ করুন শ্রমিক বিক্ষোভ সমাবেশে সাইফুল হক উৎসবমুখর পরিবেশে ঠাকুরগাঁও-১ উপনির্বাচনের ভোটগ্রহণ সম্পন্ন 

বাংলা টিভির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশোরগঞ্জে আলোচনা সভা, কেক কাটা ও বৃক্ষ বিতরণ

কিশোরগঞ্জ প্রতিনিধি / ১১১ Time View
Update : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬

বাংলা টিভির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাংলা টিভি দর্শক ফোরামের উদ্যোগে কিশোরগঞ্জে আলোচনা সভা, কেক কাটা ও বৃক্ষ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৯ মে) সকাল ১০টায় শহরের রাশিদা খানম উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

রাশিদা খানম উচ্চ বিদ্যালয়ের পরিচালক মহসিনের সভাপতিত্বে এবং প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলা টিভির কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি মনোয়ার হোসাইন রনি।এ সময় আরও উপস্থিত ছিলেন মোহনা টেলিভিশনের জেলা প্রতিনিধি মো. ওমর সিদ্দিক রবিন, বাংলাভিশনের ভিডিও জার্নালিস্ট মনির হোসেনসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা।
পবিত্র কোরআন তেলাওয়াত ও বেলুন উড়ানোর মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। পরে আলোচনা সভা, কেক কাটা, শিক্ষার্থীদের মাঝে গাছের উপকারিতা নিয়ে প্রশ্নোত্তর পর্ব এবং বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়।

বক্তারা বাংলা টিভির বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে অগ্রণী ভূমিকার প্রশংসা করেন এবং ভবিষ্যতেও গণমানুষের প্রত্যাশা পূরণে প্রতিষ্ঠানটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category