• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ন
Headline
কর্মদক্ষতার স্বীকৃতি, ট্রাফিক উত্তর বিভাগের কল্যাণ সভায় পুরস্কৃত হলেন সেরা পুলিশ সদস্যরা ঠাকুরগাঁও-১ উপ-নির্বাচন বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীনের ভূমিধস জয় প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক  ডিজেল, পেট্রোল ও অকটেনের দাম অপরিবর্তিত থাকছে নোয়াখালীতে অস্ত্র তৈরির কারিগর গ্রেপ্তার, বন্দুক ও সরঞ্জাম উদ্ধার যুবদল আপনাদের প্রতিদ্বন্দ্বী নয়, ভাই: বিএনপি নেতাদের সহযোগিতার আহ্বান মুন্নার টয়োটার প্রথম প্রাইভেট কারে উঠলেন প্রধানমন্ত্রী মদিনার যে স্থানে নবী কারিম (সা.) তিনটি দোয়া করেছিলেন সৌদি আরবে প্রবাসী শ্রমিকদের ওপর বর্বর নির্যাতন, মৃত্যুদন্ড ও শিরশ্ছেদ বন্ধ করুন শ্রমিক বিক্ষোভ সমাবেশে সাইফুল হক উৎসবমুখর পরিবেশে ঠাকুরগাঁও-১ উপনির্বাচনের ভোটগ্রহণ সম্পন্ন 

রাণীনগরে পুকুরে মাছ ধরতে গিয়ে বৃদ্ধের মৃত্যু

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি / ৮০ Time View
Update : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬

নওগাঁর রাণীনগরে পুকুরে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে মুনসুর মোল্লা (৬৫) নামে এক বৃদ্ধ মারা গেছেন। সোমবার উপজেলার খাঁনপুকুর পুকুরে এই মৃত্যুর ঘটনাটি ঘটে। নিহত মুনসুর মোল্লা উপজেলার করজগ্রাম মোল্লাপাড়া গ্রামের মৃত আফাজ মোল্লার ছেলে।

নিহতের চাচাতো ভাই জাহাঙ্গীর মোল্লা জানান, খাঁনপুকুর পুকুরে মাছ মরে ভেসে উঠছিল। সোমবার সকাল থেকে স্থানীয় অনেকেই সেই সব মাছ ধরছিলেন। বেলা ১১টার দিকে মুনসুর ওই পুকুরে মাছ ধরতে যান। দুপুর হয়ে গেলেও তিনি বাড়িতে না ফেরায় পরিবারের লোকজন তাকে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করতে থাকেন। এরপর স্থানীয় লোকজন মুনসুরকে পুকুরে খুঁজতে থাকে। একপর্যায়ে সন্ধ্যা ৬টার দিকে পুকুরের পানিতে তার মরদেহ ভেসে ওঠে। সেখান থেকে মৃত অবস্থায় তাকে উদ্ধার করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রাণীনগর থানার ওসি মো. জাকারিয়া মন্ডল বলেন, পুকুরে মাছ ধরতে গিয়ে বৃদ্ধের মৃত্যুর খবর শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পুকুরের পানিতে ডুবে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category