• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:৩৫ পূর্বাহ্ন
Headline
নলডাঙ্গায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত, গুরুত্ব পেল জনসচেতনতা যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী মাহমুদুল আলমের উদ্যোগে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার, সেলাই মেশিন ও ক্রাচ বিতরণ সান্তাহার পৌর যুবদলের উদ্যোগে নানা আয়োজনে ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত দুই বছরের মধ্যে স্বাস্থ্যখাতে আমূল পরিবর্তনের লক্ষ্য: স্বাস্থ্যমন্ত্রী বাংলাদেশের ৫ অগ্রাধিকার খাতে জাপানি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর বিশ্ববিদ্যালয়গুলোকে উদ্যোক্তা সৃষ্টিতে কার্যকর ভূমিকা রাখতে হবে: রাষ্ট্রপতি  বাংলাদেশে বিনিয়োগ ও বাণিজ্য সম্প্রসারণে সুইজারল্যান্ডের প্রতি রাষ্ট্রপতির আহ্বান বাংলাদেশের রপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী  বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়ন ও বিনিয়োগ বৃদ্ধিতে আগ্রহী জাপান উন্নত বাংলাদেশ গড়তে প্রবাসী-দেশবাসীকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

কিশোরগঞ্জে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যা অভিযোগ, থানায় মামলা

কিশোরগঞ্জ প্রতিনিধি / ৪৯ Time View
Update : শনিবার, ১৬ মে, ২০২৬

কিশোরগঞ্জে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিহতের পরিবারের দাবি, এটি আত্মহত্যা নয়, পরিকল্পিত হত্যা। এ ঘটনায় নিহতের স্বামী রেজাউল করিম রাজুর বিরুদ্ধে কিশোরগঞ্জ মডেল থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে।
অভিযুক্ত রেজাউল করিম রাজু (৪১) ফরিদপুর জেলার চরভদ্রাসন উপজেলার লোহারটেক গ্রামের বাসিন্দা। তিনি বর্তমানে কিশোরগঞ্জ সদরের ঝিকরজোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে কর্মরত রয়েছেন। নিহত মাকসুদা আক্তার (৩২) তার স্ত্রী। তারা কিশোরগঞ্জ শহরের পশ্চিম তারাপাশা এলাকায় আতরজান স্কুল সংলগ্ন কামাল আরেফিন সাইফুলের বাসায় ভাড়া থাকতেন।

নিহতের বাবা মামুনুর রশিদের অভিযোগ, দীর্ঘদিন ধরে আমার মেয়েকে যৌতুকের জন্য শারীরিক ও মানসিক নির্যাতন করে আসছিলেন রাজু। তিনি দাবি করেন, মেয়ের সুখের চিন্তা করিয়া আমি কিছু টাকা পয়সা দেই এবং আমার বড় মেয়ে ইতালি প্রবাসী বিভিন্ন সময়ে প্রায় ১৭ লাখ ৫০ হাজার টাকা পাঠিয়েছে তার একাউন্টে । সেই টাকা আত্মসাতের উদ্দেশ্যেই আমার মেয়ে মাকসুদাকে হত্যা করা হয়েছে বলে তার সন্দেহ।

তিনি আরও অভিযোগ করেন, মেয়ের মরদেহ দেখতে গেলে তদন্ত কর্মকর্তা তাকে বাধা দেন এবং তার সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন। এমনকি মরদেহ গ্রহণ নিয়েও জটিলতা তৈরি করা হয়। এ সময় উত্তেজনার একপর্যায়ে নিহতের ভাই তার দুলাভাইকে চড় মারলে উল্টো তাদের বিরুদ্ধে হয়রানির হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ করেন তিনি।

ঘটনাটি ঘটে শুক্রবার (১৫ মে) দুপুর আনুমানিক ১২টার দিকে। পুলিশ জানায়, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে ঘটনাস্থলে গিয়ে তারা মাকসুদার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে। পরে মরদেহ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়।

কিশোরগঞ্জ মডেল থানার ওসি (তদন্ত) হাবিবুল্লাহ বলেন,প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পর নিশ্চিতভাবে বলা যাবে এটি আত্মহত্যা নাকি হত্যা। নিহতের বাবার অভিযোগ গ্রহণ করা হয়েছে এবং বিষয়টি তদন্তাধীন রয়েছে।”

ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। নিহতের পরিবার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category