• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৬:৩১ পূর্বাহ্ন
Headline
বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মৃত্যু, হেফাজতে বন্ধু দীপ জাপান সফর শেষে ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী কর্মদক্ষতার স্বীকৃতি, ট্রাফিক উত্তর বিভাগের কল্যাণ সভায় পুরস্কৃত হলেন সেরা পুলিশ সদস্যরা ঠাকুরগাঁও-১ উপ-নির্বাচন বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীনের ভূমিধস জয় প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক  ডিজেল, পেট্রোল ও অকটেনের দাম অপরিবর্তিত থাকছে নোয়াখালীতে অস্ত্র তৈরির কারিগর গ্রেপ্তার, বন্দুক ও সরঞ্জাম উদ্ধার যুবদল আপনাদের প্রতিদ্বন্দ্বী নয়, ভাই: বিএনপি নেতাদের সহযোগিতার আহ্বান মুন্নার টয়োটার প্রথম প্রাইভেট কারে উঠলেন প্রধানমন্ত্রী মদিনার যে স্থানে নবী কারিম (সা.) তিনটি দোয়া করেছিলেন

পারিবারিক কলহে বৃদ্ধ স্বামীকে কুপিয়ে হত্যার অভিযোগ, স্ত্রী আটক

নাটোর প্রতিনিধি / ৫২ Time View
Update : শনিবার, ১৬ মে, ২০২৬

নাটোর সদর উপজেলার কাফুরিয়া এলাকার চৌগাছী উত্তরপাড়ায় পারিবারিক কলহের জেরে বৃদ্ধ স্বামীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্ত্রীর বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত স্ত্রীকে আটক করেছে পুলিশ।
নিহত মান্নান সরকার মানু (৭০)। আটক হওয়া স্ত্রীর নাম রতেজান (৫০)।
শনিবার (১৬ মে) দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক বিরোধের জেরে মান্নান সরকার সকালে মাঠে কাজ করতে যান। পরে বাড়িতে ফিরে বিশ্রাম নেওয়ার সময় স্ত্রী রতেজান হাসুয়া দিয়ে তার গলায় আঘাত করেন বলে অভিযোগ রয়েছে।
গুরুতর আহত অবস্থায় পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার চেষ্টা করলে পথেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে নাটোর সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্ত্রীকে আটক করা হয়।
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান জানান, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category