• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১০:৩৪ অপরাহ্ন
Headline
কর্মদক্ষতার স্বীকৃতি, ট্রাফিক উত্তর বিভাগের কল্যাণ সভায় পুরস্কৃত হলেন সেরা পুলিশ সদস্যরা ঠাকুরগাঁও-১ উপ-নির্বাচন বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীনের ভূমিধস জয় প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক  ডিজেল, পেট্রোল ও অকটেনের দাম অপরিবর্তিত থাকছে নোয়াখালীতে অস্ত্র তৈরির কারিগর গ্রেপ্তার, বন্দুক ও সরঞ্জাম উদ্ধার যুবদল আপনাদের প্রতিদ্বন্দ্বী নয়, ভাই: বিএনপি নেতাদের সহযোগিতার আহ্বান মুন্নার টয়োটার প্রথম প্রাইভেট কারে উঠলেন প্রধানমন্ত্রী মদিনার যে স্থানে নবী কারিম (সা.) তিনটি দোয়া করেছিলেন সৌদি আরবে প্রবাসী শ্রমিকদের ওপর বর্বর নির্যাতন, মৃত্যুদন্ড ও শিরশ্ছেদ বন্ধ করুন শ্রমিক বিক্ষোভ সমাবেশে সাইফুল হক উৎসবমুখর পরিবেশে ঠাকুরগাঁও-১ উপনির্বাচনের ভোটগ্রহণ সম্পন্ন 

রাণীনগরে টিটিসি পরিদর্শনে এমপি রেজাউল ইসলাম

মামুনুর রশিদ রাণীনগর, নওগাঁ / ৬৯ Time View
Update : বুধবার, ১৩ মে, ২০২৬

নওগাঁর রাণীনগর উপজেলার কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) পরিদর্শন করেছেন নওগাঁ-৬ আসনের এমপি এসএম রেজাউল ইসলাম রেজু। বুধবার দুপুরে তিনি টিটিসির বিভিন্ন বিভাগ ও কার্যক্রম পরিদর্শন করেন। বিভিন্ন কোর্সে প্রশিক্ষণ গ্রহণকারীদের সঙ্গে তিনি আলাপ করেন। প্রশিক্ষণার্থীদের সঠিকভাবে প্রশিক্ষণ গ্রহণ করার প্রতি আহ্বান জানান তিনি।

পরে অ্যাসেট প্রকল্পের আওতায় পরিচালিত শর্ট কোর্স ৮ম সাইকেলের সমাপনি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন এমপি রেজাউল ইসলাম রেজু।

টিটিসির সেমিনার কক্ষে টিটিসির অধ্যক্ষ মো. শেহাবুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাকিবুল হাসান। এছাড়াও রাণীনগর থানার ওসি মো. জাকারিয়া মন্ডল, উপজেলা বিএনপির সহ-সভাপতি একেএম জাকির হোসেন, সাধারণ সম্পাদক মোসারব হোসেন, যুগ্ন সাধারণ সম্পাদক নয়ন খান লুলু, উপজেলা বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

এ সময় প্রধান অতিথি বলেন, যুগের সঙ্গে তাল মিলিয়ে চলতে হলে অবশ্যই কারিগরি শিক্ষার কোন বিকল্প নেই। দেশের বেকার জনশক্তিকে দক্ষ জনশক্তিতে রূপান্তরিত করতে হলে টিটিসির মাধ্যমে বিভিন্ন কোর্সের প্রশিক্ষণ করতে হবে। বিশেষ করে বিদেশে জনশক্তি রপ্তানির বাজার আরও ভালো করতে হলে অবশ্যই বিদেশগামী প্রত্যক ব্যক্তিকে স্ব স্ব কাজের উপর যথাযথ প্রশিক্ষণ গ্রহণ করতে হবে। তবেই সেই ব্যক্তিটি বিদেশে গিয়ে যেমন ভালো মূল্যায়নের মাধ্যমে যোগ্য কাজ পাবেন, সেই সঙ্গে দেশে ভালো রেমিট্যান্স পাঠাতে সক্ষম হবেন। তাই বর্তমান সরকার দেশের বিপুল সংখ্যক বেকার জনশক্তিকে কারিগরি প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে দক্ষ জনশক্তিতে রূপান্তর করতে নানা পদক্ষেপ গ্রহণ করেছেন। আগামীতেও এই ধারা অব্যাহত রাখার কথা জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category