• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:৪৮ অপরাহ্ন
Headline
রাণীনগরে গ্রাম পুলিশদের মাঝে বাইসাইকেল বিতরণ মৌলভীবাজারে শ্রীমঙ্গলে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে স্থাপনা নির্মাণের অভিযোগ, সংবাদ সম্মেলনে মৌলভীবাজারে চাঞ্চল্যকর শাবানা হত্যা মামলায় ৪ জনের ফাঁসির রায় কাঁঠালিয়ায় ৪০ গ্রাম গাঁজা ও ৫ পিস ইয়াবাসহ বৃদ্ধ গ্রেপ্তার লগি-বৈঠার নৃশংস হত্যার বিচারের দাবিতে নওগাঁর রাণীনগরে জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল মোদি-আদানি নিয়ে প্রামাণ্যচিত্র ঘিরে তোলপাড়, কী আছে তাতে প্রাথমিকে ৯৩, মাধ্যমিকের ৫৭ শতাংশ বই ছাপা শেষ, নভেম্বরে শতভাগ সরবরাহের লক্ষ্য ৪ বছরে ২ কোটি ৪০ লাখ কৃষক কার্ড দেবে সরকার ইউপি নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিল, সর্বোচ্চ ২ বছরের কারাদণ্ড জাপানে টয়োটার মোতোমাচি কারখানা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

হাওরাঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি

হাওরাঞ্চল প্রতিনিধি / ৮১ Time View
Update : সোমবার, ১১ মে, ২০২৬

ছবি: ফাইল

পাঁচ পয়েন্টে এখনও বিপৎসীমার ওপরে নদীর পানি

 নেত্রকোনা, হবিগঞ্জ ও সুনামগঞ্জের হাওরাঞ্চলে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। তবে উত্তর-পূর্বাঞ্চলের পাঁচটি নদীর পানি এখনও পাঁচটি পয়েন্টে প্রাক-মৌসুমি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

কয়েক দিনের টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে সুনামগঞ্জ, নেত্রকোনা ও হবিগঞ্জ জেলার হাওর-সংলগ্ন নিম্নাঞ্চল প্লাবিত হয়। গত ২৪ ঘণ্টায় উল্লেখযোগ্য বৃষ্টিপাত না হওয়ায় পরিস্থিতি আগের দিনের তুলনায় উন্নতির দিকে বলে জানিয়েছেন বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী মঞ্জুর রহমান। তিনি বলেন, সার্বিকভাবে বন্যা পরিস্থিতি আগের দিনের তুলনায় ভালো। যদিও তিন জেলার হাওর-সংলগ্ন নিম্নাঞ্চল এখনও প্লাবিত রয়েছে।

কেন্দ্র জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় সুরমা-কুশিয়ারা, ধনু-বাউলাই ও ভুগাই-কংস নদীর পানি সমতল কমেছে। আগামী তিন দিনও উত্তর-পূর্বাঞ্চলের বিভিন্ন নদীর পানি কমতে বা স্থিতিশীল থাকতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।

ধনু-বাউলাই ও মগরা নদীর পানিও স্থিতিশীল থাকতে পারে বলে জানিয়েছে কেন্দ্র। ফলে নেত্রকোনার হাওরাঞ্চলে পরিস্থিতির আরও উন্নতি হতে পারে।

হবিগঞ্জ জেলার সুতাং নদীর পানি আগামী তিন দিন কমতে পারে। পাশাপাশি মনু, খোয়াই ও জুড়ি নদীর পানিও স্থিতিশীল থাকতে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে। এতে সুতাং অববাহিকার হাওর এলাকায় বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর ও বৈশ্বিক আবহাওয়া সংস্থাগুলোর তথ্যের বরাত দিয়ে বন্যা পূর্বাভাস কেন্দ্র জানিয়েছে, আগামী দুই দিন এই অঞ্চলে মাঝারি থেকে মাঝারি-ভারী বৃষ্টিপাত হতে পারে। তৃতীয় দিনে বৃষ্টিপাত কিছুটা কমে হালকা থেকে মাঝারি পর্যায়ে থাকতে পারে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে লঘুচাপের বর্ধিতাংশ। আজ সোমবারের মধ্যে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category