নাটোরের লালপুর উপজেলায় পুকুর পরিষ্কার করতে গিয়ে পানিতে ডুবে আরিফুল ইসলাম (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার দুপুর ১টা ২০ মিনিটের দিকে লালপুর বাজার মসজিদের পুকুরে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আরিফুল ইসলাম উপজেলার উত্তর লালপুর মন্ডলপাড়া গ্রামের আকবরের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে লালপুর বাজার মসজিদের পুকুর পরিষ্কারের কাজে নামেন আরিফুল ইসলামসহ আরও কয়েকজন। পুকুর পরিষ্কারের একপর্যায়ে তিনি পানির নিচে তলিয়ে যান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে লালপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে।