• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০১:০২ পূর্বাহ্ন
Headline
কর্মদক্ষতার স্বীকৃতি, ট্রাফিক উত্তর বিভাগের কল্যাণ সভায় পুরস্কৃত হলেন সেরা পুলিশ সদস্যরা ঠাকুরগাঁও-১ উপ-নির্বাচন বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীনের ভূমিধস জয় প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক  ডিজেল, পেট্রোল ও অকটেনের দাম অপরিবর্তিত থাকছে নোয়াখালীতে অস্ত্র তৈরির কারিগর গ্রেপ্তার, বন্দুক ও সরঞ্জাম উদ্ধার যুবদল আপনাদের প্রতিদ্বন্দ্বী নয়, ভাই: বিএনপি নেতাদের সহযোগিতার আহ্বান মুন্নার টয়োটার প্রথম প্রাইভেট কারে উঠলেন প্রধানমন্ত্রী মদিনার যে স্থানে নবী কারিম (সা.) তিনটি দোয়া করেছিলেন সৌদি আরবে প্রবাসী শ্রমিকদের ওপর বর্বর নির্যাতন, মৃত্যুদন্ড ও শিরশ্ছেদ বন্ধ করুন শ্রমিক বিক্ষোভ সমাবেশে সাইফুল হক উৎসবমুখর পরিবেশে ঠাকুরগাঁও-১ উপনির্বাচনের ভোটগ্রহণ সম্পন্ন 

রাণীনগরে একাধিক রাস্তার এইচবিবি করণ কাজের উদ্বোধন

মামুনুর রশিদ রাণীনগর, নওগাঁ / ২১৫ Time View
Update : রবিবার, ১০ মে, ২০২৬

নওগাঁর রাণীনগরে একাধিক রাস্তার এইচবিবি করণ কাজের উদ্বোধন করা হয়েছে। শনিবার বিকেলে উপজেলার হাতিরপুল এলাকায় এই উদ্বোধন অনুষ্ঠান ও আলোচনা সভার আয়োজন করা হয়।

গ্রামীণ মাটির রাস্তাসমূহ টেকসই করণের লক্ষে হেরিং বোন বন্ড করণ প্রকল্পের আওতায় উপজেলার হাতিরপুল থেকে দক্ষিণ রাজাপুর অভিমুখে ১ হাজার মিটার এবং গুয়াতা শফিকের বাড়ি হতে মসজিদ অভিমুখে ৫০০মিটার রাস্তার কাজের উদ্বোধন করেন- নওগাঁ-৬ (রাণীনগর-আত্রাই) আসনের এমপি এসএম রেজাউল ইসলাম রেজু।

উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাকিবুল হাসান।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাবিলা ইয়াসমিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. নজরুল ইসলাম, রাণীনগর থানার ওসি মো. জাকারিয়া মন্ডল, উপজেলা বিএনপির সভাপতি এছাহক আলী, সাবেক সভাপতি এসএম আল ফারুক জেমস, সাধারণ সম্পাদক মোসারব হোসেন, যুগ্ন সাধারণ সম্পাদক নয়ন খান লুলু, সাংগঠনিক সম্পাদক মেজবাউল হক লিটন, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মোজাক্কির হোসেন, উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাহমুদ হাসান বেলাল, সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জিল্লুর রহমান প্রমুখ।

সংশ্লিষ্ঠরা জানান, উপজেলার হাতিরপুল থেকে দক্ষিণ রাজাপুর অভিমুখে ১ হাজার মিটার রাস্তা এইচবিবি করণে চুক্তি মুল্য ধরা হয়েছে ৮০ লাখ ১৩ হাজার ৭৪৬ টাকা এবং গুয়াতা শফিকের বাড়ি হতে মসজিদ অভিমুখে ৫০০মিটার রাস্তার চুক্তি মূল্য ধরা হয়েছে ৪০ লাখ ৬ হাজার ৮৭৩ টাকা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category