• সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন
Headline
নড়াইলের কালিয়ায় বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত ১৮ নভেম্বর পর্যন্ত চলবে ত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর  রোহিঙ্গা সংকটের বোঝা অনিশ্চিত সময়ের জন্য বহনের সুযোগ নেই সাইফুল হক কৃষক বাঁচলে বাংলাদেশ বাঁচবে: নাটোরে মিনি কোল্ড স্টোরেজ উদ্বোধনে হুইপ দুলু সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক আদমদীঘিতে এসিল্যান্ডের বিরুদ্ধে অভিযোগ করায় দুই ভুক্তভোগীর কাছ থেকে মুচলেকা নেয়ার অভিযোগ গাইবান্ধার চরাঞ্চলের ৮৫০০ পরিবার পাবে ৬০ হাজার টাকা করে অনুদান রংপুরে এক মাসে ৯৬ মোবাইল কোর্ট, ১৫৩ মামলা দায়ের ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরু আগামীকাল

রাণীনগরে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: / ১১ Time View
Update : রবিবার, ৮ নভেম্বর, ২০২৬

“করবো সমবায় গড়বো দেশ, সবার জন্য বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর রাণীনগরে বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে রোববার উপজেলা প্রশাসন ও সমবায় কার্যালয় ও সমবায়ীবৃন্দ বর্ণাঢ্য সমবায় র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করেন।

সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বর থেকে বর্ণাঢ্য সমবায় র‌্যালি বের করা হয়। র‌্যালিটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এরপর পতাকা উত্তোলন শেষে পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাকিবুল হাসানের সভাপতিত্বে ও মহিলা বিষয়ক কর্মকর্তা শাহিনা আক্তারের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, উপজেলা সমবায় কর্মকর্তা মো. জাফরুল ইসলাম, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা পলাশ চন্দ্র দেবনাথ, উপজেলা বিএনপির সভাপতি এছাহক আলী, সাধারণ সম্পাদক মোসারব হোসেন, সাংগঠনিক সম্পাদক মেজবাউল হক লিটন, গ্রামীন মিডিয়া মাল্টিপারপাস সমবায় সমিতির সভাপতি অধ্যক্ষ হারুনুর রশিদ সহ অনেকই।

এছাড়া আনুষ্ঠানে সমবায়ীবৃন্দ, উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দসহ গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সভা শেষে উপজেলার সর্বোচ্চ রাজস্ব প্রদানকারী ৫টি সমবায় সমিতিকে সন্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category