• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৪:৩৯ অপরাহ্ন
Headline
নওগাঁ জেলা জামায়াতের নতুন আমির মাওলানা মাহফুজুর রহমান মোংলা বন্দর হবে সম্ভাবনাময় নতুন অর্থনৈতিক হাব: প্রধানমন্ত্রী ঢাকা ছেড়েছেন চীনা মন্ত্রী লিউ হাইশিং খান জাহান আলী (রহ.)-এর মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী ‘শ্রমিকদের ন্যূনতম মজুরি ঘোষণা করে জানুয়ারি থেকে কার্যকর করতে হবে’ ইসলামী যুব আন্দোলন কুমিল্লা দক্ষিণ জেলার সম্মেলন অনুষ্ঠিত যুক্তরাষ্ট্রের নির্বাচনের প্রভাব বিশ্ববাজারে, কমল ডলারের দাম ইরান যুদ্ধের উত্তেজনা কমার আশায় টানা চতুর্থ দিন কমল তেলের দাম চাঁদপুরের ফরিদগঞ্জে ভূমিসেবায় হয়রানি বন্ধে উদ্যোগী এসিল্যান্ড আনিসুর রহমান শিল্পাঞ্চলে আজও থমথমে পরিস্থিতি, সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী

আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক / ৯ Time View
Update : বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬

প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমান আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) ৯টায় ঢাকা থেকে প্রথমে হেলিকপ্টারে মোংলা যাবেন প্রধানমন্ত্রী, এরপর সেখান থেকে সড়ক পথে খুলনা যাবেন বলে সংবাদমাধ্যকে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর মোংলায় দুইটি এবং খুলনায় একটি নির্ধারিত কর্মসূচি রয়েছে। এ ছাড়া তিনি বাগেরহাট জেলা সদরে হয়রত খান জাহান আলী(রহ.) মাজার জিয়ারত করবেন। মোংলার কর্মসূচি শেষ করে সড়ক পথে প্রধানমন্ত্রী খুলনা যাবেন।

খুলনা স্টেডিয়ামে নুতন কুঁড়ি স্পোর্টস(সিজন-২)-এর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। সারা দেশে তৃণমূল পর্যায় থেকে প্রতিভা অন্বেষণে ক্রীড়া মন্ত্রণালয় এই অনুষ্ঠানের আয়োজন করছে।

এদিকে খুলনায় প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে নেতা-কর্মী-সমর্থকদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দারা উৎফুল্ল। পুরো শহরকে পরিচ্ছন্ন করা হয়েছে।

জেলা স্টেডিয়াম ও তার আশপাশের সড়ক নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)-এর রং-বেরংয়ের ব্যানার-ফেস্টুন দিয়ে সাজানো হয়েছে। শিববাড়ী মোড় থেকে রেলস্টেশনের প্রধান ফটক পর্যন্ত দেয়ালে আঁকা হয়েছে নানা গ্রাফিতি।

এসব গ্রাফিতিতে তুলে ধরা হয়েছে খুলনার ইতিহাস ও ঐতিহ্য। স্থান পেয়েছে জুলাইয়ের গণ-অভ্যুত্থান স্মৃতি, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার প্রতিকৃতি, সুন্দরবন, রয়েল বেঙ্গল টাইগার প্রভৃতির প্রতিকৃতি।

প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে লাগানো সব তোরণ ও বিলবোর্ড খুলে ফেলা হয়েছে। সরিয়ে ফেলা হয়েছে নেতা-কর্মীদের লাগানো ফেস্টুন। এবারই প্রথম সরকার প্রধানের আগমনে যত্রযত্র তোরণ, ব্যানার-ফেস্টুন দেখা যাচ্ছে না। প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষ্যে পুরো খুলনা মহানগরীতে বসানো হয়েছে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা।

খুলনা সিটি করপোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান খুলনা আসবেন সেজন্য মহানগরকে পরিচ্ছন্ন, নান্দনিক ও দৃষ্টি নন্দন করা হয়েছে। আমরা আমাদের প্রধানমন্ত্রীকে সাদরে অভ্যর্থনা জানাতে অপেক্ষায় আছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category