• রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন

হুথিদের হেফাজতে জাতিসংঘের কর্মীর মৃত্যুতে ক্ষুব্ধ গুতেরেস

আলজাজিরা / ৫ Time View
Update : রবিবার, ১ নভেম্বর, ২০২৬

আন্তোনিও গুতেরেস। ছবি: রয়টার্স

ইয়েমেনে হুথি কর্তৃপক্ষের হেফাজতে জাতিসংঘের এক কর্মীর মৃত্যুর ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন সংস্থাটির মহাসচিব আন্তোনিও গুতেরেস।

মারা যাওয়া ব্যক্তির নাম মোহাম্মদ আল-শামি। তিনি জাতিসংঘের মানবাধিকারবিষয়ক কার্যালয়ে কর্মরত ছিলেন। তার মৃত্যুর ঘটনায় অবিলম্বে নিরপেক্ষ, স্বচ্ছ ও পূর্ণাঙ্গ তদন্তের আহ্বান জানিয়েছে জাতিসংঘ।

গুতেরেসের মুখপাত্র এক বিবৃতিতে জানান, আল-শামির মৃত্যুর ঘটনায় মহাসচিব ‘ক্ষুব্ধ’। তিনি এ মৃত্যুর নিন্দা জানিয়েছেন এবং ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন।

বিবৃতিতে বলা হয়, ‘এই মর্মান্তিক ঘটনার’ প্রকৃত পরিস্থিতি এখনো স্পষ্ট নয়।

আল-শামিকে ২০২৪ সালের জুনে আটক করা হয়েছিল। এরপর থেকে তার শারীরিক অবস্থা সম্পর্কে কোনো তথ্য দেয়নি হুথিদের ডি ফ্যাক্টো কর্তৃপক্ষ। এমনকি তিনি বেঁচে আছেন, এমন প্রমাণও দেওয়া হয়নি। এ বিষয়ে জাতিসংঘ বারবার অনুরোধ জানালেও কোনো সাড়া পাওয়া যায়নি।

মুখপাত্র বলেন, আল-শামির মৃত্যুর পরিস্থিতি সম্পর্কে জানতে জাতিসংঘ জরুরি ভিত্তিতে হুথিদের ডি ফ্যাক্টো কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করছে।

বিবৃতিতে আরো বলা হয়, হুথিদের হেফাজতে থাকা অবস্থায় জাতিসংঘের কোনো কর্মীর মৃত্যুর ঘটনা এবারই প্রথম নয়। এর আগে ২০২৫ সালের ফেব্রুয়ারিতে বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) এক কর্মী আটক অবস্থায় মারা যান। আল-শামি হুথিদের হেফাজতে মারা যাওয়া জাতিসংঘের দ্বিতীয় কর্মী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category