• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন
Headline
কর্মদক্ষতার স্বীকৃতি, ট্রাফিক উত্তর বিভাগের কল্যাণ সভায় পুরস্কৃত হলেন সেরা পুলিশ সদস্যরা ঠাকুরগাঁও-১ উপ-নির্বাচন বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীনের ভূমিধস জয় প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক  ডিজেল, পেট্রোল ও অকটেনের দাম অপরিবর্তিত থাকছে নোয়াখালীতে অস্ত্র তৈরির কারিগর গ্রেপ্তার, বন্দুক ও সরঞ্জাম উদ্ধার যুবদল আপনাদের প্রতিদ্বন্দ্বী নয়, ভাই: বিএনপি নেতাদের সহযোগিতার আহ্বান মুন্নার টয়োটার প্রথম প্রাইভেট কারে উঠলেন প্রধানমন্ত্রী মদিনার যে স্থানে নবী কারিম (সা.) তিনটি দোয়া করেছিলেন সৌদি আরবে প্রবাসী শ্রমিকদের ওপর বর্বর নির্যাতন, মৃত্যুদন্ড ও শিরশ্ছেদ বন্ধ করুন শ্রমিক বিক্ষোভ সমাবেশে সাইফুল হক উৎসবমুখর পরিবেশে ঠাকুরগাঁও-১ উপনির্বাচনের ভোটগ্রহণ সম্পন্ন 

উৎসবমুখর পরিবেশে ঠাকুরগাঁও-১ উপনির্বাচনের ভোটগ্রহণ সম্পন্ন 

বাসস / ৯ Time View
Update : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬

ফাইল ছবি

উৎসবমুখর পরিবেশে ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের ভোটগ্রণ সম্পন্ন হয়েছে। বিকেল ৪টা থেকে ভোট গণনার কার্যক্রম শুরু হয়েছে। গণনা শেষ হওয়ার পর ফলাফল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ।

নির্বাচন কমিশন (ইসি) এই নির্বাচন অনুষ্ঠান নিয়ে সন্তুষ্ট বলেও জানান আখতার আহমেদ।

তিনি আরো বলেন, সবার সহযোগিতায় আমরা শান্তিপূর্ণ পরিবেশে একটা ভালো নির্বাচন করতে সম্পন্ন সক্ষম হয়েছি।

আজ বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন নিয়ে এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

ইসি সচিব বলেন, সকাল ৮টা থেকে ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়। বিকাল ৪টায় সকল ভোট কেন্দ্রে ভোট গ্রহণ শেষ হয়েছে।

তিনি বলেন, ‘ভোটাররা উৎসবমুখর পরিবেশে ভোট দিয়েছেন। দুপুর ২টা পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী ৪৮ শতাংশ ভোট  কাস্ট হয়েছে।  তবে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহনের হার আরো বেশি হবে। গণনা শেষে বলতে পারব যে, প্রকৃতপক্ষে কত শতাংশ ভোট কাস্ট হয়েছে। এখন গণনার কার্যক্রম শুরু হয়েছে। গণনা কার্যক্রম শেষ হওয়ার পর আমরা ফলাফল জানিয়ে দেব।

ইসি সচিব আরো বলেন, এই নির্বাচনে এখন পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী কোন জায়গা থেকে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। এমন কোনো খবর পাইনি যেটা আমাদেরকে উদ্বিগ্ন করতে পারে। ভোটের পরিবেশ সুষ্ঠু ও স্বাভাবিক ছিল বলে তিনি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category