• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১০:৪০ অপরাহ্ন
Headline
কর্মদক্ষতার স্বীকৃতি, ট্রাফিক উত্তর বিভাগের কল্যাণ সভায় পুরস্কৃত হলেন সেরা পুলিশ সদস্যরা ঠাকুরগাঁও-১ উপ-নির্বাচন বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীনের ভূমিধস জয় প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক  ডিজেল, পেট্রোল ও অকটেনের দাম অপরিবর্তিত থাকছে নোয়াখালীতে অস্ত্র তৈরির কারিগর গ্রেপ্তার, বন্দুক ও সরঞ্জাম উদ্ধার যুবদল আপনাদের প্রতিদ্বন্দ্বী নয়, ভাই: বিএনপি নেতাদের সহযোগিতার আহ্বান মুন্নার টয়োটার প্রথম প্রাইভেট কারে উঠলেন প্রধানমন্ত্রী মদিনার যে স্থানে নবী কারিম (সা.) তিনটি দোয়া করেছিলেন সৌদি আরবে প্রবাসী শ্রমিকদের ওপর বর্বর নির্যাতন, মৃত্যুদন্ড ও শিরশ্ছেদ বন্ধ করুন শ্রমিক বিক্ষোভ সমাবেশে সাইফুল হক উৎসবমুখর পরিবেশে ঠাকুরগাঁও-১ উপনির্বাচনের ভোটগ্রহণ সম্পন্ন 

কাঁঠালিয়ায় ৪০ গ্রাম গাঁজা ও ৫ পিস ইয়াবাসহ বৃদ্ধ গ্রেপ্তার

ঝালকাঠি প্রতিনিধি / ২৩ Time View
Update : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬

​ঝালকাঠির কাঁঠালিয়ায় ৪০ গ্রাম গাঁজা ও ৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ সেন্টু আকন (৬৮) নামের এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ভোর রাতে উপজেলার শৌলজালিয়া ইউনিয়ন থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

​গ্রেপ্তার সেন্টু আকন উপজেলার ৫ নম্বর শৌলজালিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের উত্তর বলতলা গ্রামের বাসিন্দা। তাঁর বাবার নাম আ. মান্নান আকন।

​পুলিশ সূত্রে জানা যায়, আজ ২৯ অক্টোবর রাত ১টা ৫০ মিনিটের দিকে কাঁঠালিয়া থানার উপপরিদর্শক (এসআই) মো. মোহন ও সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ৫ নম্বর শৌলজালিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের উত্তর বলতলা এলাকার বলতলা মাধ্যমিক বিদ্যালয়ের সামনের পাকা রাস্তার ওপর থেকে সেন্টু আকনকে আটক করেন। পরে তল্লাশি চালিয়ে তাঁর কাছ থেকে মোট ৪০ গ্রাম গাঁজা ও ৫ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

​এ বিষয়ে কাঁঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু নাছের রায়হান বলেন, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আইনি প্রক্রিয়া শেষে তাঁকে আদালতে পাঠানো হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category