• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:২৫ অপরাহ্ন
Headline
বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়ন ও বিনিয়োগ বৃদ্ধিতে আগ্রহী জাপান উন্নত বাংলাদেশ গড়তে প্রবাসী-দেশবাসীকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে জাপানি ব্যবসায়ীদের প্রতি তারেক রহমানের আহ্বান মিরপুরে ফুটপাত দখলমুক্ত করতে বিকেলে ফের অভিযান বিএনপি-ছাত্রদলের দুর্দিনের বহু কাণ্ডারীও ভুক্তভোগী হচ্ছেন: নাহিদ ইসলাম কালিয়ায় বিশ্ব হাত ধোঁয়া দিবস ২০২৬ পালন। ৩৭তম বিসিএসের শিক্ষা ক্যাডারের প্রভাষক পদের পদোন্নতি অগ্রগতি কতদূর? ঝালকাঠিতে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত মৌলভীবাজারে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপিত, আহতদের মাঝে অনুদান বিতরণ সরকারি বেতন দিতে ৫ হাজার কোটি টাকা ঋণ নিচ্ছে সরকার

মোরেলগঞ্জ-শরণখোলা উন্নয়ন পরিষদের ডেউটিন, ভ্যানগাড়ি ও নগদ অর্থ বিতরণ

মোরেলগঞ্জ বাগেরহাট প্রতিনিধি / ২৭ Time View
Update : শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬

বাগেরহাটের মোরেলগঞ্জে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে ডেউটিন, ভ্যানগাড়ি ও নগদ অর্থ বিতরণ করেছে খুলনাস্থ মোরেলগঞ্জ-শরণখোলা উন্নয়ন পরিষদ। বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিকেলে মোরেলগঞ্জের আবু হুরায়রা দাখিল মাদ্রাসা মিলনায়তনে এ উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনাস্থ মোরেলগঞ্জ-শরণখোলা উন্নয়ন পরিষদের সভাপতি অধ্যাপক শহীদুল ইসলাম। সভাপতিত্ব করেন পরিষদের সহসভাপতি মো. দেলোয়ার হোসাইন। অনুষ্ঠানটি সঞ্চালনা ও সার্বিক তত্ত্বাবধান করেন পরিষদের সাধারণ সম্পাদক মর্তুজা ফেরদাউস।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পরিষদের উপদেষ্টা মো. ইফতেখার হোসেন আল মামুন, বাংলাদেশ জামায়াতে ইসলামী মোরেলগঞ্জ উপজেলা শাখার আমির মাওলানা শাহাদাৎ হোসাইন, শরণখোলা উপজেলা শাখার আমির মাওলানা রফিকুল ইসলাম কবির, মোরেলগঞ্জ পৌরসভা শাখার আমির মাওলানা আল আমীন এবং , মো. আবুল সবুর আকন ও হাফেজ মাওলানা নাসরুল্লাহ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো সবার নৈতিক দায়িত্ব। দরিদ্র মানুষের বাসস্থানের সংকট নিরসন, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং আর্থিকভাবে স্বাবলম্বী হতে সহায়তা করার মাধ্যমে একটি মানবিক সমাজ গড়ে তোলা সম্ভব। এ ধরনের উদ্যোগ অসহায় মানুষের মুখে হাসি ফোটানোর পাশাপাশি তাদের জীবনমান উন্নয়নে ভূমিকা রাখবে।
বক্তারা আরও বলেন, সামাজিক দায়বদ্ধতা থেকে বিত্তবান ও সামর্থ্যবান ব্যক্তিদের অসহায় মানুষের কল্যাণে এগিয়ে আসা প্রয়োজন। সম্মিলিত উদ্যোগের মাধ্যমে সমাজের পিছিয়ে পড়া মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন করা সম্ভব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category