• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০২:২৭ পূর্বাহ্ন
Headline
নলডাঙ্গায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত, গুরুত্ব পেল জনসচেতনতা যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী মাহমুদুল আলমের উদ্যোগে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার, সেলাই মেশিন ও ক্রাচ বিতরণ সান্তাহার পৌর যুবদলের উদ্যোগে নানা আয়োজনে ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত দুই বছরের মধ্যে স্বাস্থ্যখাতে আমূল পরিবর্তনের লক্ষ্য: স্বাস্থ্যমন্ত্রী বাংলাদেশের ৫ অগ্রাধিকার খাতে জাপানি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর বিশ্ববিদ্যালয়গুলোকে উদ্যোক্তা সৃষ্টিতে কার্যকর ভূমিকা রাখতে হবে: রাষ্ট্রপতি  বাংলাদেশে বিনিয়োগ ও বাণিজ্য সম্প্রসারণে সুইজারল্যান্ডের প্রতি রাষ্ট্রপতির আহ্বান বাংলাদেশের রপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী  বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়ন ও বিনিয়োগ বৃদ্ধিতে আগ্রহী জাপান উন্নত বাংলাদেশ গড়তে প্রবাসী-দেশবাসীকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

রাণীনগরে নারীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় ছুরিকাঘাতে দুই ভাই আহত, অভিযুক্ত পলাতক

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: / ১২৩ Time View
Update : বুধবার, ২১ অক্টোবর, ২০২৬

নওগাঁর রাণীনগরে এক নারীকে উত্ত্যক্ত করা ও অশোভন আচরণের প্রতিবাদ করায় ছুরিকাঘাতে দুই ভাই আহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২০ অক্টোবর) রাত আনুমানিক ১০টা ২০ মিনিটে উপজেলার ত্রিমোহনী শ্রীশ্রী কালীমাতা মন্দিরের সামনে এ ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে রাণীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। অভিযুক্ত ব্যক্তি পলাতক রয়েছেন।

আহতরা হলেন, রাণীনগর উপজেলার ত্রিমোহনী এলাকার বিকাশ চন্দ্র সাহা (৪৫), পিতা মৃত ব্রজকিশোর সাহা এবং অসীম চন্দ্র সাহা (৪০), পিতা রমেন সাহা। সম্পর্কে তাঁরা চাচাতো দুই ভাই।

আহতদের ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় নওগাঁ সদর উপজেলার চুনাগাড়ী এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে মোঃ রায়হান (৩৬) নামের এক ব্যক্তি মন্দিরের সামনে এক নারীকে উত্ত্যক্ত ও অশোভনভাবে স্পর্শ করছিলেন বলে অভিযোগ ওঠে। এ সময় স্থানীয় লোকজন তাঁকে বাধা দেন এবং সেখান থেকে চলে যেতে বলেন। পরে ওই ব্যক্তি ধারালো অস্ত্র নিয়ে আবার ঘটনাস্থলে এসে তাঁকে কে আঘাত করেছে তা জানতে চান। এক পর্যায়ে বিকাশ চন্দ্র সাহা ও তাঁর ছোট ভাই অসীম চন্দ্র সাহা বাধা দিতে গেলে তাঁদের ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলা চালানো হয় বলে অভিযোগ রয়েছে।

এতে বিকাশ চন্দ্র সাহার বাম পায়ের উরুতে এবং অসীম চন্দ্র সাহার ডান হাতের তালুতে আঘাত লাগে। পরে পরিবারের সদস্যরা তাঁদের উদ্ধার করে রাণীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অসীম চন্দ্র সাহা জানান, তাঁর হাতে সাতটি সেলাই দিতে হয়েছে। এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছেন তিনি।

ত্রিমোহনী শ্রীশ্রী কালীমাতা মন্দিরের সহসভাপতি ও আহত বিকাশ চন্দ্র সাহা জানান, এক নারীকে উত্ত্যক্ত ও অশোভনভাবে স্পর্শ করার প্রতিবাদ করায় এ ঘটনা ঘটেছে বলে তিনি মনে করেন। হামলার সময় তিনি নিজেও আহত হন। এরপর কী ঘটেছে, তা তিনি বলতে পারেননি।

অসীম চন্দ্র সাহার অভিযোগ, অভিযুক্ত ব্যক্তি মদ্যপ অবস্থায় নারীদের সঙ্গে অশোভন আচরণ করছিলেন। এর প্রতিবাদ করায় তাঁদের দুই ভাইকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়। তিনি এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া মন্ডল জানান, খবর পেয়ে মঙ্গলবার রাতে তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাকিবুল হাসানকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে যান। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। অভিযুক্ত ব্যক্তি বর্তমানে পলাতক রয়েছেন। তাঁকে গ্রেপ্তারের চেষ্টা চলছে এবং দ্রুত আইনের আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category