• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন
Headline
নলডাঙ্গায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত, গুরুত্ব পেল জনসচেতনতা যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী মাহমুদুল আলমের উদ্যোগে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার, সেলাই মেশিন ও ক্রাচ বিতরণ সান্তাহার পৌর যুবদলের উদ্যোগে নানা আয়োজনে ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত দুই বছরের মধ্যে স্বাস্থ্যখাতে আমূল পরিবর্তনের লক্ষ্য: স্বাস্থ্যমন্ত্রী বাংলাদেশের ৫ অগ্রাধিকার খাতে জাপানি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর বিশ্ববিদ্যালয়গুলোকে উদ্যোক্তা সৃষ্টিতে কার্যকর ভূমিকা রাখতে হবে: রাষ্ট্রপতি  বাংলাদেশে বিনিয়োগ ও বাণিজ্য সম্প্রসারণে সুইজারল্যান্ডের প্রতি রাষ্ট্রপতির আহ্বান বাংলাদেশের রপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী  বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়ন ও বিনিয়োগ বৃদ্ধিতে আগ্রহী জাপান উন্নত বাংলাদেশ গড়তে প্রবাসী-দেশবাসীকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

স্হানীয় সরকার নির্বাচনে দলীয় মার্কা প্রত‍্যাহার, প্রধানমন্ত্রীর রাস্ট্রনায়োকচিত মনোভাবের প্রমাণ —জহির উদ্দিন স্বপন

নিজস্ব প্রতিবেদক / ৩৪ Time View
Update : বুধবার, ২১ অক্টোবর, ২০২৬

আগামী স্হানীয় সরকার নির্বাচনে দলীয় মার্কা প্রত‍্যাহার, প্রধানমন্ত্রীর রাস্ট্রনায়োকচিত মনোভাবের প্রমাণ। এ মন্তব্য করে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা (মন্ত্রী মর্যাদা) জহির উদ্দিন স্বপন বলেছেন, কেউ দলীয় সিদ্ধান্তের বাইরে প্রার্থী হলে কিংবা দলীয় প্রার্থীর বিপক্ষে কাজ করলে
তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে। একইসাথে ঐ র্নিবাচনে দল সমর্থিত প্রার্থীর হয়ে কাজ করার জন্য দলের সর্বস্তরের নেতাকর্মীদের আহ্বান জানান তিনি। মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল থেকে গভীর রাত পর্যন্ত নিজ নির্বাচনী এলাকা বরিশাল -১ এর বিএনপির নেতাকর্মীদের সঙ্গে নিয়ে গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলার শতাধিক দূর্গা মন্ডপ পরিদর্শন করে মতবিনিময়ের সময় তিনি এসব কথা বলেন।
দুই উপজেলার পূজা কমিটির নেতৃবৃন্দ ছাড়াও বরিশাল উত্তর জেলা বিএনপির সদস্য সচিব মিজানুর রহমান খান মুকুল, গৌরনদী উপজেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ সরোয়ার আলম, সদস্য সচিব শরীফ জহির সাজ্জাদ হান্নান, আগৈলঝাড়া উপজেলা বিএনপির আহ্বায়ক শিকদার হাফিজুল ইসলাম, সদস্য সচিব মোল্লা বসির আহমেদ পান্নাসহ দুই উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতারা তার সঙ্গে ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা বলেন, স্থানীয় নির্বাচন নিয়ে প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন, কীভাবে কাজ করতে হবে। তারপর দলের মধ্য থেকে যারা মুনাফেকি করবেন, দল তাদের ক্ষমা করবেন না।
তিনি বলেন, প্রত্যেকটি ইউনিয়নের তথ্য দলের কাছে রয়েছে। মনে রাখবেন, আগামী নির্বাচনে দল জনগণের কাছে গ্রহণযোগ্যদেরই কেবল সমর্থন দিবে। যদি কারো শৃঙ্খলা বিরোধী কাজে দল ক্ষতিগ্রস্ত হয় সে যত বড় নেতাই হোক, তাকে দলবিরোধী হিসেবে শাস্তি দেয়া হবে।
জহির উদ্দিন স্বপন বলেন, দল সব নেতাকর্মীদের নির্বাচনী তৎপরতা নজরে রাখবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category